ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বিজয়দের বিপিএলে বাদ দেওয়ার ব্যাখ্যা দিলেন অ্যালেক্স মার্শাল

আমার বার্তা অনলাইন
০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮

দীর্ঘ এক যুগ পর বিপিএলের নিলাম সম্পন্ন হয়েছে গতকাল (রোববার)। ১২তম আসরের নিলামে উচ্চমূল্যে ক্রিকেটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এই নিলাম শুরুর আগেই গত আসরের ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় থাকা অভিযুক্তদের মধ্যে লাল তালিকাভুক্ত ৭ ক্রিকেটারকে নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়। যা গত দু’দিন কম আলোচনা হয়নি। বিজয়-সৈকতদের বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বিসিবির দুর্নীতিদমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল।

মূলত তার পরামর্শেই অভিযুক্ত ক্রিকেটারদের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছিল বিসিবি। নিলামের আগে বিষয়টি স্পষ্ট করে মার্শাল বলেন, ‘অতীতের বিভিন্ন সমস্যার বেশিরভাগই স্বাধীন তদন্ত কমিটির বিস্তৃত প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল। সেগুলোর পরিপ্রেক্ষিতে বোর্ড সভাপতি সম্প্রতি এই (ইন্টিগ্রেটি) ইউনিটটি গঠন করেছেন। বিপিএল সামনে রেখে আমি গভর্নিং কাউন্সিলকে কিছু ব্যক্তির বিষয়ে পরামর্শ দিয়েছি, যাদের এই বছরের আসরে আমন্ত্রণ না জানানোটাই সমীচীন হবে। এটা অনেক প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে মাত্র একটি।’

তিনি আরও বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আমরা যখন সাম্প্রতিক বছরগুলোর ঘটনা আবার বিশ্লেষণ করছি, তখন কিছু মানুষকে দূরে রাখাই বেশি নিরাপদ বলে আমি মনে করেছি। আমাদের দায়িত্ব হলো বাংলাদেশের ক্রিকেটকে সুরক্ষা দেওয়া, বিশেষ করে এই মুহূর্তে দ্বাদশ বিপিএলের জন্য কাজ করা। আপনি মাঠে গিয়ে আইপিএলের খেলা দেখুন বা টেলিভিশনে বিপিএল দেখুন - সব জায়গাতেই চাইবেন উচ্চমানের খেলা এবং সম্পূর্ণ সৎ ও স্বচ্ছ একটি প্রতিযোগিতা। আমিও ঠিক সেটাই চাই।

বিসিবিতে প্রথমে দুর্নীতি দমন পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন মার্শাল। পরবর্তীতে দুর্নীতি দমন বিভাগের প্রধান পদে নিয়োগ পান। কেবল ক্রিকেটারই নয়, সংশ্লিষ্ট সবাইকে হুঁশিয়ারি দিয়ে মার্শাল বলছেন, ‘যারা ক্রিকেটে কাজ করেন, খেলোয়াড়-কোচ-দল মালিক- দল ব্যবস্থাপনা, বোর্ড সদস্য কিংবা ইনটিগ্রিটি ইউনিট; আমরা সবাই দুর্নীতি-দমনবিরোধী নীতির আওতাভুক্ত। এই কোডে সুস্পষ্ট কিছু নিয়ম আছে। এতে বলা আছে, কোড লঙ্ঘন বলতে কী বোঝায় এবং যারা অন্যায় পথ বেছে নেবে, তাদের জন্য কী শাস্তিমূলক ব্যবস্থা বা পরিণতি থাকবে। এই কোড অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হবে। কোড বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।’

দুর্নীতি-দমনবিরোধী নীতি সবাইকে পড়ার আহবান জানান আইসিসির সাবেক এই কর্মকর্তা, ‘বিশ্বাসযোগ্য অভিযোগ সম্পর্কে পুরোপুরি পেশাদারির সঙ্গে, নিবিড়ভাবে এবং সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে তদন্ত পরিচালনা করা হবে। আমি ক্রিকেটের সঙ্গে জড়িত সবাইকে এই কোডটি পড়ার পরামর্শ দেব। আপনি যদি অনেক আগে এটি পড়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আবারও পড়ুন। আপনাকে এটি পুরোপুরি বুঝতে হবে।’

সাধারণত ক্রিকেটের নীতি বিরোধী যেকোনো কাজে বিরত থাকার পাশাপাশি, সেরকম কোনো ইঙ্গিত পেলেও সংশ্লিষ্ট বিভাগে জানাতে হয়। সেটাই আবারও স্মরণ করিয়ে দিলেন মার্শাল, ‘ক্রিকেট-সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে কোনো তথ্য পেলে, তা তাৎক্ষণিকভাবে জানানো তার জন্য বাধ্যতামূলক। অতীতের কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কেও যদি আপনার কাছে তথ্য থাকে, যত দ্রুত সম্ভব তা আমাদের জানান।’

‘আমরা বুঝি, অতীতে হয়তো কিছু তরুণ খেলোয়াড় চাপ অনুভব করেছিলেন, সিদ্ধান্ত নেওয়ার সময় কঠিন অবস্থার মুখোমুখি হয়েছেন, কিংবা নিরুপায় বোধ করেছেন। এখন এগিয়ে আসুন এবং আমাদের জানান। আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ সহমর্মিতা, সংবেদনশীলতা ও গোপনীয়তা বজায় রেখে গ্রহণ করা হবে। খেলাটিকে রক্ষার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মনে রাখবেন, কিছু মানুষ এই আসরকে (বিপিএল) টার্গেট করার চেষ্টা করবে’, আরও যোগ করেন অ্যালেক্স মার্শাল।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু