ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

তামিম-ইমনের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯
আপডেট  : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮

লক্ষ্য ছিল মাত্র ১১৮ রানের। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাও মাত্র ১৩.৪ ওভারে (৩৮ বল হাতে রেখে)।

প্রথম ম্যাচে যেভাবে আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ, তাতে সিরিজ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতেই বাংলাদেশ সিরিজ জিতে নিলো আইরিশদের ২-১ ব্যবধানে হারিয়ে।

৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন পারভেজ হোসেন ইমন। আউট হয়েছিলেন সাইফ হাসান ও লিটন দাস।

প্রথম ম্যাচে টস না জিতলেও প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ১৮১ রান করেছিল আইরিশরা। ম্যাচ জিতে নিয়েছিল ৩৯ রানের ব্যবধানে। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। আয়ারল্যান্ড ১৭০ রান করলেও বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৪ উইকেটের ব্যবধানে। শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারনী। কিন্তু এই ম্যাচে আইরিশরা দাঁড়াতেই পারেনি লিটন দাসদের সামনে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন পল স্টার্লিং, রিশাদ হোসেনের বলে। ১০ বলে ১৭ রান করেছিলেন টিম ট্যাক্টর। উদ্বোধনী জুটিতে ওঠে ৩৮ রান। এই জুটি ভাঙার পরই আইরিশদের প্রতিরোধ থেমে যায়।

তবুও মিডল অর্ডারে জর্জ ডকরেল ২৩ বলে ১৯ রান করে উইকেট আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু শরিফুল ইসলামের বলে আউট হয়ে যান তিনি। এছাড়া ১০ রান করেন গ্যারেথ ডেলানি। মোস্তাফিজ এবং রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট। এছাড়া ২ উইকেট নেন শরিফুল ইসলাম, ১টি করে উইকেট নেন মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে তানজিদ তামিম ও সাইফ হাসান মিলে গড়েন ৩৮ রানের জুটি। ১৪ বলে ১৯ রান করে আউট হন সাইফ হাসান। ৭ রান করেন লিটন দাস। ৪৬ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর বাকি কাজটুকু অনায়াসে সেরে নেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন।

আমার বার্তা/এমই

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ