ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

টানা ছয় ম্যাচে হার নোয়াখালীর, রাজশাহীর জয়ের হ্যাটট্রিক

আমার বার্তা অনলাইন:
০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

একের পর এক ম্যাচ হেরেই চলেছে প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেস। টানা ষষ্ঠ ম্যাচ পরাজয় সঙ্গী হলো খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে মাঠে নামা দলটির। আজ (বৃহস্পতিবার) তাদের ৪ উইকেট আর ১ ওভার হাতে রেখে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

নাজমুল হোসেন শান্তর রাজশাহীর এটি টানা তৃতীয় জয়। সবমিলিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেলো দলটি।

লক্ষ্য ছিল ১৫২ রানের। তানজিদ হাসান তামিম ঝড় তুলতে না পারলেও ওপেনিংয়ে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। ৫ ওভারের জুটিতে তারা পায় ৪৭ রান। তানজিদ তামিম ২০ বলে ২১ করে মেহেদী হাসান রানার বলে বোল্ড হন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন মাত্র ১। তবে মোহাম্মদ ওয়াসিম মারকুটে ব্যাটিংয়ে দলকে জয়ের পথ গড়ে দেন। ৩৫ বলে ৪টি করে চার-ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে দিয়ে যান ওয়াসিম।

এরপর মুশফিকুর রহিম ১৮ বলে ১৯, ইয়াসির আলী ৬ বলে ৯ আর এসএম মেহরব ৯ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে জয় পেতে কষ্ট হয়নি রাজশাহীর। রায়ান বার্ল ১৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

মেহেদী হাসান রানা ২৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট।

এর আগে সৌম্য সরকারের ৫৯ ও মোহাম্মদ নবির ৩৫ রানে ভর করে নোয়াখালী দাঁড় করায় ৫ উইকেটে ১৫১ রান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালীর উদ্বোধনী জুটি হয় ৫৭ রানের। ৪ চারে ২৮ বলে ৩০ রান করা শাহাদাত হোসেনকে আউট করেন রিপন মন্ডল।

তিনে নামা মাজ সাদাকাত ৭ রান করে রিপনকে ক্যাচ দেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলে। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় নোয়াখালী।

একপ্রান্ত আগলে রেখে ফিফটি আদায় করে নেন সৌম্য সরকার। দুই উইকেট পড়ার পর তাকে সঙ্গে দেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। দুজনের জুটি হয় ৪০ রানের। ৬ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৯ রানে সৌম্যর বিদায়ে ভাঙে জুটি। দলীয় ১২৩ রানে তাকে ফিরিয়ে নোয়াখালীর তৃতীয় উইকেট তুলে নেন হাসান মুরাদ।

৩ ছক্কা ও ১ চারে নবি ২৬ বলে ৩৫ রান করে ১৮.৩ ওভারে আউট হন নবি। রিপন মন্ডল তাকে ফেরান। তার বিদায়ে ৪ উইকেট হারায় নোয়াখালী।

শেষদিকে ৫ মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করে দলের স্কোর ১৫০ স্পর্শ করান। নোয়াখালীর বোর্ডে ২০ ওভার শেষে রান যোগ হয় ৫ উইকেটে ১৫১।

অধিনায়ক হায়দার আলী ৩ ও ১ রান করে অপরাজিত ছিলেন জাকের আলী অনিক। রাজশাহীর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন রিপন। সমান একটি করে বিনুরা, শান্ত ও মুরাদ।

আমার বার্তা/এমই

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট