ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মঙ্গল গ্রহেও খেলতে পাঠালে খেলোয়াড়রা খেলতে যাবে: শেখ মেহেদী

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৩

বিপিএলে দিনের প্রথম ম্যাচে রোমাঞ্চ, নাটকীয়তা আর উত্তেজনা সবই যেন ছিল। নাটকে ভরা এই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে শেষ বলে গিয়ে ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ফলে টেবিলের শীর্ষস্থানটা আরও শক্ত হলো তাদের।

২ উইকেটে জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের পুরো প্ল্যানিং ছিল, হাসান নওয়াজ শেষ ওভার পর্যন্ত গেলে সে শেষ করে আসতে পারবে। পুরো ম্যাচটাকেই বানিয়ে নিয়েছে। তার এমন ইনিংস খুব কমই দেখেছি। আজকে অনেক সেন্সিবল ইনিংস ছিল। দিনশেষে জিতেছি এটাই আলহামদুলিল্লাহ। সবাই পুরো ফ্রি আছি।’

পরে নিজের অধিনায়কত্ব করা নিয়ে মেহেদী জানান, ‘দল যেমন ছিল আমারই অধিনায়কত্ব করতে হতো। শুরুতে অনেক কঠিন ছিল। টিম কম্বিনেশন বন্ডিং রেডি করতে করতে, সময় লেগেছে। এমন কম্বিনেশন দরকার শেষ পর্যন্ত।’

দলের মিডল অর্ডারে ব্যাটারদের নিয়ে মেহেদী জানান, ‘দেখেন যত ম্যাচ খেলেছি সবগুলায় টপ অর্ডার পারফর্ম করেছে। মিডল অর্ডার কিন্তু অত সুযোগ পাচ্ছিল না। সাদমান (ইসলাম) অনেক দিন পর বিপিএল খেলতে এসেছে, ওর জন্য কঠিন ছিল। ব্যাটার হিসেবে অনেক দিন ব্যাট না করলে (মানিয়ে নেওয়া) কঠিন হবে। একটু প্যানিক তৈরি হয়। সবাই সব দিন ভালো করবে না। মিডল অর্ডারের মধ্যে হাসান নওয়াজ কিন্তু দুর্দান্ত করেছে।’

এছাড়া বিশ্বকাপসহ নানা ব্যাপারে মেহেদী বলেন, ‘না আমার মনে হয় না এটা নিয়ে কেউ প্যানিকে আছে। যত বড় সমস্যা থাকুক এটা বাদ দিয়েই সবাই খেলতে আসে। ব্যাটারদের একেকজনের একেক ধরনের প্রস্তুতি। তারা হয়তো খুঁজে বের করছে কী করলে তাদের জন্য ভালো। বিশ্বকাপে পারফর্ম করা ফর্মে থাকা জরুরি, আশা করি তারা সঠিক সময়ে ভালো করবে।’

বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা নিয়ে পরে মেহেদী বলেন, ‘অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টে, অফিশিয়ালদের। এতে প্লেয়ারদের কোনো হাত নেই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়াররা অবশ্যই খেলতে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে।’

আমার বার্তা/জেএইচ

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী

আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়মিত অস্ত্র লাইসেন্স

রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

ঈদযাত্রা: বাস-ট্রেন-লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

মধ্যপ্রাচ্য সংঘাত: দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ‘ডুমসডে প্লেন’

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার