ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো

আমার বার্তা/এল/এমই
১০ জানুয়ারি ২০২৬, ১১:১৭

৫০ বছরের ট্রফি খরা ঘুচানোর মিশনে বেশ ভালোভাবে দৌড়াচ্ছে মরক্কো। ঘরের মাঠে তারা উড়ছে ব্রাহিম দিয়াজের ডানায় চড়ে। রিয়াল মাদ্রিদের এই তারকা একের পর এক গোল করে চলেছেন।

গতকাল (শুক্রবার) ক্যামেরুনের বিপক্ষে তার গোলে আফ্রিকান কাপ অব নেশন্সে (আফকন) ইতিহাস তৈরি হলো নতুন করে।

রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার ভক্তদের সামনে উজ্জীবিত পারফরম্যান্স করেছে মরক্কো। আফকনে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। ২৬ মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে আয়ুব এল কাবির হেডে বল যায় কাছের পোস্টে। দিয়াজ সহজেই জালে বল ঠেলে দেন। তাতে ইতিহাস গড়লেন তিনি।

মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করলেন দিয়াজ। শেষ ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি। এর আগে ১৯৭৬ সালে আহমেদ ফারাসের করা টানা ৩ ম্যাচে গোলের রেকর্ডটি তিনি আগেই ভেঙেছিলেন।

আফ্রিকার শীর্ষ র‌্যাংকিংধারী দল মরক্কো, ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছে তারা। নিজ ভক্তদের সামনে ট্রফি জেতারও একটা অদৃশ্য চাপ আছে। তারা চাপ সামলাতে পারবে কি না সেটা নিয়ে সংশয় থাকলেও তারা কিন্তু তাদের উদ্দেশ্য পূরণের পথেই হাঁটছে। ২০০৪ সালের ফাইনালে তিউনিসিয়ার কাছে হারের পর প্রথমবার সেমিফাইনালে তারা। শেষবার আয়োজক হিসেবে আফকনে তারা ১৯৮৮ সালের সেমিফাইনালে হেরেছিল ক্যামেরুনের কাছে। কিন্তু এবার সেই ফলের পুনরাবৃত্তি হওয়ার কোনো আভাস দেখা যায়নি। শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারে আলজেরিয়া কিংবা নাইজেরিয়া।

আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

ভারতের গিয়ে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশসহ অন্যান্য দেশের বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছিল ক্রিকেটের

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা