ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর আজ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ।

আজ দুপুরে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়া উপদেষ্টাসহ বেশ কয়েকজন বিসিবি কর্তাও। এই আলোচনায় মূলত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সেটাই লিটন দাসদের বলা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পর ক্রিকেটাররা কী বলেছেন সেটা গণমাধ্যমে বলতে চাননি আসিফ নজরুল। তিনি বলেন, 'কী কী আলোচনা হয়েছে তা বাইরে বলতে চাই না। ক্রিকেটাররা কী কী বলেছে তা যদি এখানে বলে দেই তাহলে তো তারা মন খুলে কথা বলতে পারবে না।'

'আমাদের এই মিটিংয়ের উদ্দেশ্য ছিল, সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। পুরো ঘটনাটা বলা। আমার কাছে মনে হয়েছে যে, তারা এটা বুঝতে পেরেছে। এটাই উদ্দেশ্য ছিল, আর তারা কী বলেছে সেটা এখানে বলার অধিকার আমার নেই।'-যোগ করেন তিনি।

আইসিসির সঙ্গে একাধিক বৈঠকে নিরাপত্তা ঝুঁকির দিকটি বাংলাদেশ তুলে ধরেছে। তারপরও আইসিসি ভারতেই খেলাতে চেয়েছে বাংলাদেশকে, এটি বাংলাদেশের প্রতি সুবিচার নয় বলে মন্তব্য করেন আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, 'আইসিসির টুর্নামেন্ট এটা তো ভারতেই হবে। আইসিসি আমাদের যতই বলুক নিরাপত্তা ঝুঁকি নেই আইসিসি নামে আলাদা তো কোন দেশ নাই। যেই দেশে আমার একজন খেলোয়াড় নিরাপত্তা পায় নাই, যেই দেশে ভারতের ক্রিকেট বোর্ড ভারতের সরকারের একটা বর্ধিত অংশ। তারাই আমার খেলোয়াড়কে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে।'

আমার বার্তা/এমই

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ

প্রথম সেশনে নতুন বলে রীতিমতো আগুন ঝরান হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। তাতে টপ অর্ডারের চার ব্যাটারকে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও কি ফিরল স্নিকোমিটার বিতর্ক?

সর্বশেষ গ্রীষ্মে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ‘স্নিকো’ প্রযুক্তির ভুল অডিও প্রসেসিং ও সমন্বয়

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ এখন স্বামী-স্ত্রী। মঙ্গলবার তারা অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর