ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভারতকে সুযোগ দিলেও, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি অনিচ্ছুক: আফ্রিদি

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৪

নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিতে একাধিকবার চিঠি ও বৈঠক করেও লাভ হয়নি। আইসিসিতে ভোটাভুটিতে নিজেদের বাইরে কেবল পাকিস্তানের ভোট পেয়েছে বাংলাদেশ।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে আইসিসি।

পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। এখনও গুঞ্জন রয়েছে তাদের বিশ্বকাপ বয়কটের। এসবের মধ্যেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি। হতাশা প্রকাশ করে এক্সে তিনি লিখেন, ‘বাংলাদেশে এবং আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির অসঙ্গত আচরণ আমাকে গভীরভাবে হতাশ করেছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারত পাকিস্তান সফর করতে না চাওয়ায় আইসিসি তখন বিকল্প ব্যবস্থা করেছিল তাদের জন্য। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তেমনটা না হওয়ায় এটাকে আইসিসির আন্তরিকতার ঘাটতি বা অনিচ্ছা হিসেবে দেখেছেন আফ্রিদি, ‘২০২৫ সালে পাকিস্তান সফর না করার ক্ষেত্রে ভারতের নিরাপত্তাজনিত উদ্বেগ আইসিসি গ্রহণ করেছে, অথচ একই ধরনের বোঝাপড়া বাংলাদেশে প্রযোজ্য করতে তারা অনিচ্ছুক বলে মনে হচ্ছে।’

আইসিসির এমন আচরণকে দ্বিমুখীতা ও ন্যায্যতার ঘাটতি হিসেবেও দেখছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। পোস্টের শেষ অংশে লিখেছেন, ‘বাংলাদেশের খেলোয়াড় এবং দেশের লাখো ক্রিকেটভক্ত সম্মান পাওয়ার যোগ্য, দ্বিমুখী মানদণ্ড নয়। আইসিসির উচিত সেতু তৈরি করা, সেগুলো ভেঙে ফেলা নয়।’

আমার বার্তা/জেইচ

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

আসন্ন আফগানিস্তান যুব সিরিজ সামনে রেখে সিলেটের মাটিতে গতকাল থেকে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প শুরু

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

মাদ্রিদ ডার্বিতে হইচই ফেলার মতো কিছু হবে না তা কি হয়? গতকাল রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে

ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি

  চারদিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে দারুণ জ য়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান কাদিরভ পঞ্চমবার চেচনিয়ার প্রধান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

সিঙ্গাপুর-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

মুকুটহীন সম্রাট শহীদ আহমদ শফীর শাহাদাতের ছয় বছর

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের