ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপ

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২২

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের বোলারদের চাপে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান। ৩ উইকেটের চেয়ে আসর শুরু করেছে সালমান আলী আগারা।

শনিবার (৭ ফেব্রুয়রি) কলম্বোর সিনহলিজ স্পোর্টস গ্রাউন্ডে পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ১৪৭ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারালেও ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ক্যামিওতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানে ফিরে যান ওপেনার সাইম আইয়ুব (২৪)। ১২ রানের বেশি করতে পারেননি অধিনায়ক সালমান। ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৯৮ রানে ৩ বলের ব্যবধানে বিদায় নেন আরেক সাহিবজাদা ফারহান (৪৭) ও উসমান খান (০)।

দলের বোর্ডে ২ রান যোগ হতেই ১৫ রান করা বাবর আজমও ফিরলে ১০০ রানে পতন হয় পঞ্চম উইকেটের। ১৫তম ওভারের শেষ বলে মোহাম্মদ নওয়াজ (৬) ও শাদাব খান (৮) বিদায় নিলে ১৪৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।

৭ উইকেট হারানোয় শঙ্কা তৈরি হয় জয়ের। শেষ ১৮ বলে তখন জেতার জন্য দরকার হয় ৩৩ রান। তবে ওভারে দৃঢ়তা দেখিয়ে ১১ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছান। দুই ৪ ও ৩ ছক্কায় ১১ ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও হয়েছেন তিই।

নেদারল্যান্ডসের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আর্য দত্ত ও পল ফন মিকেরেন। একটি করে উইকেট গেছে লোগান ফন বিক, কাইল ক্লেইন ও ফন ডার মারউইয়ের ঝুলিতে।

এর আগে, বিতর্ক ও নাটকীয়তাকে সঙ্গী করে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগে ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয় ডাচরা। টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।

শুরুটা ভালোই করেছিল ডাচরা। ১৩ ওভারে ৩ উইকেটে ১০০ রান সংগ্রহ করে বড় সংগ্রহের বার্তা দিচ্ছিলো। ১০৫ রানে হারায় ৪ উইকেট। কিন্তু ১২৭ থেকে ১৪৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানে থেমে যায় স্কট এডওয়ার্ডসের দলের ইনিংস।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩৭ রান এসেছে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। ৩০ রান করেছেন বাস ডি লিড। ২৪ রান এসেছে ওপেনার মাইকেল লেভিটের ব্যাটে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন সালমান মির্জা। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব। একটি উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

আমার বার্তা/এমই

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক