ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

বাংলাদেশ ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠায় যে প্রতিক্রিয়া নাফিসের

আমার বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের জায়গা নির্ধারণ হয়েছে দলগুলোর। যেখানে ১২টি দল সরাসরি এবং বাকি ৮ দল বাছাইপর্ব খেলে আইসিসির এই মেগা ইভেন্টের টিকিট পাবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশও সরাসরি খেলবে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে। যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ারও সম্ভাবনা নেই। ফলে ১০তম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিনটি দেশই সরাসরি সুযোগ পাচ্ছে বিশ্বকাপে।

আইসিসির কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার খবরে উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা অংশ নিতে পারিনি। তবুও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা নিঃসন্দেহে একটি বড় সাফল্য।’

‘এই অর্জন প্রমাণ করে—চ্যালেঞ্জ আমাদের থামাতে পারে না, বরং আরও সংগঠিত ও দৃঢ় করে তোলে। গত এক বছরের ধারাবাহিক পরিশ্রম, পরিকল্পনা ও দলগত ঐক্যের ফল আজ আমরা পাচ্ছি। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন। দৃঢ় নেতৃত্বের জন্য লিটনকে বিশেষ শুভেচ্ছা। জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে আমি আমার দলকে নিয়ে সত্যিই গর্বিত।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ এবং পুরো নাটকীয়তা কারও অজানা নয়। ফলে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং সে কারণে সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফিকেশনের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সে অনুসারে– এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ডও সরাসরি খেলবে। তাই নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। সেই সুবাদে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে।

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিপরীতে তারা শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

গত বছরের নভেম্বরে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

বছর শুরুর মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ জন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

বাংলাদেশ ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠায় যে প্রতিক্রিয়া নাফিসের

চড়া পেঁয়াজের বাজার, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো অধিদপ্তর

রাজধানী ঢাকার ২০ আসনে কারা পেলেন জয়ের মুকুট

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ

স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

নতুন সময়সূচিতে আজ থেকে চলবে অফিস-আদালত

ভারতের আয়োজিত নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ

রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা যাবে? যা জানাল কর্তৃপক্ষ

শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা