ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

আমার বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫

১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল রাতে বাংলাদেশ নারী ফুটবল দল সিডনি পৌঁছেছে। অস্ট্রেলিয়ান সময় রাত সাড়ে বারোটায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছান ঋতুপর্ণারা। মাত্র সাত ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ স্থানীয় সময় সকাল আটটায় অনুশীলন শুরু করান কোচ পিটার বাটলার।

সকাল আটটা থেকে দশটা দুই ঘণ্টা অনুশীলন হয়েছে বাংলাদেশ দলের। ভ্রমণক্লান্তি থাকলেও অনুশীলন ভালোই হয়েছে এমনটাই জানিয়েছেন বাফুফের ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট রয়েছে। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমাদের ট্রেনিং ভালোই হয়েছে।’

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ এএফসির অফিসিয়িাল টিম হোটেলে উঠবে। এর আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই থাকবেন ঋতুপর্ণারা। গতকাল রাতে সেখানে থেকে ও আজ অনুশীলনের পর এই স্পোর্টস পার্কের সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের গোলরক্ষক কোচ বলেন, ‘প্রপার ফুটবল টিমের জন্য যা সুযোগ-সুবিধা দরকার সবই রয়েছে।’

সিডনির আবহাওয়া সকাল-দুপুরে গরম। সকালে ঘণ্টা দুইয়েক অনুশীলনের পর বিকেলে ঋতুপর্ণারা জিম করেছেন। আগামীকাল সকালে আবার অনুশীলন সূচি রয়েছে। ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে স্থানীয় এক ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে।

আমার বার্তা/জেএইচ

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের বার্তা

আজ (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায়

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিল বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় এবারের আসরে

গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ফিফার

গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ। পুরো শহরই যেন ধূলায় মিশে গেছে। বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

ঘাটাইলে মুদি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত: ড. আযাদ

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ সুন্দর প্রজন্ম পাবে: প্রাণিসম্পদমন্ত্রী

আগামীর বাংলাদেশে ভয়ভীতির অবকাশ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

খিলগাঁওয়ে নান্দনিকের “বসন্ত উৎসব ১৪৩২” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ: তথ্যমন্ত্রী

তরুণ ও যুবকদের নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে: নজরুল ইসলাম

তারেক রহমান দেশের বড় পাহারাদারের কাজ করবেন: পানিসম্পদ মন্ত্রী

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অন্যায়কে প্রশ্রয় দিলে সারা দেশে অরাজকতা তৈরি হবে: রুমিন ফারহানা

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর ১ সদস্য আটক

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভাষার চেতনায় কয়রা প্রেসক্লাবের আলোচনা

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন