ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

আমার বার্তা অনলাইন:
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১
আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৪

শ্রীলঙ্কার বোলারদের তোপে ১৪৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। লক্ষ্যটা সহজ থাকলেও ১৫০ পেরোতো না পারা ইংল্যান্ডের সামনে ১০০ রানও পেরোতে পারেনি স্বাগতিকরা। মাত্র ৯৫ রানে গুটিয়ে সুপার এইট শুরু করলো ৫১ রানের পরাজয়ে। আর বড় জয়ে সুপার এইটের দারুণ শুরু হলো ইংলিশদের।

লক্ষ্য তাড়া করতে নামা লঙ্কানদের চেপে ধরে ইংল্যান্ডের বোলাররা। স্বাগতিক বোলারদের মতোই সম্মিলিত প্রচেষ্টায় ইংলিশ বোলাররাও পেয়েছেন সাফল্য। ১০টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ৫ বোলার মিলে। ব্যাট হাতে ২১ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস।

শ্রীলঙ্কার ৪ ব্যাটারের রান স্পর্শ করেছে দুই অঙ্কের ঘর। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। ১৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাটে। সমান ১০ রান করে করেন দিমুথ ভেল্লালাগে ও মহেশ থিকশানা। অপরাজিত ছিলেন থিকশানা।

৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেক ছিটকে যায় স্বাগতিকরা। কেউই পারেননি দলের হাল ধরতে। একের পর এক উইকেট বিলিয়ে এসেছে লঙ্কান ব্যাটাররা। যেমনটা শুরু আশা করেছিল সুপার এইটের, তেমনটা মোটেও করতে পারেনি দাসুন শানাকারা। সর্বোচ্চ জুটি ১৮ রানের। যেটিতে যুক্ত ছিলেন দাসুন শানাকা ও কামিন্দু মেন্ডিস।

উইল জ্যাকসের ৩ উইকেট ছাড়াও দুটি করে শিকার করেছেন জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ। একটি উইকেট গেছে জেমি ওভারটনের ঝুলিতে।

সুপার এইটের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। পুরো ২০ ওভার ব্যাটিং করে দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে ৯ উইকেটে মাত্র ১৪৬ রান।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে টস জিতে দাসুন শানাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন তার দলের বোলাররা। শক্ত ব্যাটিং লাইনআপের ইংল্যান্ডকে আটকে দেয় তারা ১৫০ রানের আগেই। ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল সল্ট সর্বোচ্চ ৬২ রান করেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল্ট সল্ট ছাড়া কারো ব্যাটই হাসেনি। ৫ ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরের রান। ৪৯ রানেই সাজঘরে ফিরে যান বাটলার (৭), জ্যাকব বেথেল (৩) ও টম ব্যান্টন (৬)। বাটলারকে ভেল্লালাগে ও বেথেলকে ফেরান থিকসানা। ব্যান্টন হন রানআউট।

অধিনায়ক হ্যারি ব্রুকও ব্যর্থ হন হাল ধরতে। ৬ বলে ১৪ রান করে মারকুটে শুরুর পর সেখানেই থামেন লেগ ভেল্লালাগের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। ৬৮ রানে ৪ উইকেট হারানো ইংলিশদের পথ দেখাতে থাকেন ফিল সল্ট। তুলে নেন অর্ধশতকও। ঠিক রাখেন রানের গতি। ১১ রান কর স্যাম কারান চামিরার বলে আউট হলে ৯৪ রানে পতন হয় ৪ উইকেটের।

দলকে ১০০ পার করানোর পর দিনের সেরা বোলার ভেল্লালাগের তৃতীয় শিকারে পরিণত হয়ে ৬২ রান করে ফিরে যান সল্ট। ৬ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। ৬ উইকেটের পতন হয় ১০৬ রানে।

ইনিংসের বাকি থাকা ৩৪ বলে ৪০ রান যোগ করে ইংল্যান্ডের বাকি ব্যাটাররা। পতন হয় ৩ উইকেটের। উইল জ্যাকস ২১, ডসন ৬, ওভারটন ও আদিল রশিদ অপরাজিত থাকেন ১০ ও ১ রানে। শ্রীলঙ্কার সফল বলার ভেল্লালাগে নেন ৩ উইকেট। দুটি করে মাদুশাঙ্কা ও থিকশানা। একটি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা।

আমার বার্তা/এমই

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন

‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প

কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ক্রীড়াঙ্গন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

মাতাপিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব