ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১৫:৩০

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তুরস্কের কোনিয়া থেকে আজ ভোরে ঢাকায় ফিরেছেন। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই ময়মনসিংহে ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রকল্পের কাজে ছুটেছেন। আজই বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করতে চাইলেও মন্ত্রীর ঢাকায় ফিরতে বিলম্ব হবে তাই দুপুরের পর সিদ্ধান্ত হয়েছে আজকের পরিবর্তে আগামীকাল হবে। মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে।

বাংলাদেশের ফুটবল লিগ পর্যবেক্ষণ করতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারা এসেছেন। তারাও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ক্রীড়া মন্ত্রণালয়ে তাদের সূচি আগামীকাল সকালে। বিদেশি প্রতিনিধিবর্গের সাথে আলোচনার পরই মন্ত্রণালয়ে কোচ ইস্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

হামজা-জামালদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের সাবেক কোচের বেতন বাফুফের সাধ্যের বাইরে। তাই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাক্ষাৎ চেয়েছিলেন। ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে আর্থিক সহায়তা দিলে কোলম্যানকে হামজাদের কোচ হিসেবে নিয়োগ দেবে বাফুফে। সহায়তা না পেলে অন্য একজন হবেন সেটাও কাল মন্ত্রীর সঙ্গে আলোচনার পরই ঠিক হওয়ার সম্ভাবনা।

বাফুফে দেশের শীর্ষ ফেডারেশনের একটি। হামজা আসার পর অনেক পৃষ্ঠপোষকতা আসছে। এরপরও কোচের জন্য সরকারের সহায়তা চাওয়ায় ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে। কারণ বাফুফের নির্বাহী কমিটির অনেকেই আর্থিকভাবে অত্যন্ত স্বচ্ছল। কয়েকজন মিলে কোচের বেতনে সহায়তা করা কঠিন বিষয় নয়। বাফুফে কোচের জন্য সরকারের মুখাপেক্ষী হলে দাবা, আরচ্যারি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্সের মতো আরো সকল সম্ভাবনায় খেলা মন্ত্রণালয়ের কাছে সমান সহযোগিতা প্রত্যাশা করবে। যে চাহিদা মেটানো অনেক কঠিন হবে মন্ত্রণালয়ের জন্য।

আমার বার্তা/এমই

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

রাজনৈতিক কারণ আর নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এ নিয়ে জলঘোলাও

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম রেকর্ড তিন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছে। জমকালো আয়োজনে গতকাল (বৃহস্পতিবার) সেখানে

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বমঞ্চে নামার

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-এ'তে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে। মেক্সিকোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ