ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৬, ১৪:২৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতিহাস বলছে, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার অভিজ্ঞতা ব্রাজিলের খুবই বিরল। ১৯৭৮ সালের পর কোনো বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়হীন থাকেনি তারা।

ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসেবে ব্রাজিলের অনেক পেছনে হাইতি। র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে, আর হাইতি ৮৪ নম্বরে—দুই দলের মধ্যে পার্থক্য ৭৮ ধাপ।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিলকেই স্পষ্ট ফেবারিট ধরা হচ্ছে। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও সেলেসাওদের জয়ের সম্ভাবনা দেখছে ৮৭.৩ শতাংশ। বিপরীতে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও বেশ উজ্জ্বল। অপটার হিসাব বলছে, গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা ব্রাজিলের ৫২ শতাংশ। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। এমনকি শিরোপা জয়ের সম্ভাবনাও ৫.৪ শতাংশ ধরা হয়েছে।

অন্যদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় হাইতির সমীকরণ কঠিন হয়ে গেছে। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে।

পরিসংখ্যানের হিসাবেও ব্রাজিল–হাইতি ম্যাচে স্পষ্ট ফেবারিট ব্রাজিল। দুই দলের অতীত রেকর্ড একেবারেই একপেশে। এর আগে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে ১৭ গোল করেছে সেলেসাওরা, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকায় ব্রাজিল ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল হাইতিকে।

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলে জিতে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছিল সুইডেন। পরের ম্যাচে

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

জায়গা বানিয়ে খেলার চেষ্টায় ঠিকভাবে ব্যাটে-বলে করতে পারলেন না বৈভব সুরিয়াভানশি। ধরা পড়লেন মিড অফ

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

বিশ্বকাপে গোলবন্যায় ভেসে দিকহারা তিউনিসিয়ার জালে শুরুতেই বল জড়ায় জাপান, গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়ে

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

চট্টগ্রামে যুবককে হত্যা : পলাতক আসামির যাবজ্জীবন

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

বাবা জীবনের প্রথম নায়ক ও এক বটবৃক্ষ

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ২৯

যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত 

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

সুইজারল্যান্ডে আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠক

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

শরণার্থী জীবন নয়, নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের