ই-পেপার শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

আমার বার্তা অনলাইন:
২২ আগস্ট ২০২৬, ১১:৫৯

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায়। সিরিজের প্রথম টেস্ট জিতে তারা ইতিহাস গড়েছিল। এখন ম্যাকাইতে লড়ছে দ্বিতীয় ও শেষ টেস্টে। এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক সিরিজে আগামী অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। আসন্ন টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়েছে।

অক্টোবরের শেষদিকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অক্টোবরের শেষ দিকে শুরু হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সিরিজটি চলবে।

ভেন্যুর বিষয়টি বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। বাংলাদেশ বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় আরও বড় স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে শান্ত-হাসানদের। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজ জিতলে পয়েন্ট টেবিলে তাদের আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।

অন্যদিকে, ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের এই সিরিজে বাংলাদেশ নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে কঠিন কন্ডিশনে নিজেদের প্রমাণ করার, পাশাপাশি পয়েন্ট সংগ্রহ করে অবস্থানের উন্নতি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে আরেকটি সিরিজ রয়েছে বাংলাদেশের। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে তারা দুই টেস্টের সিরিজ খেলতে যাবে।

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরবর্তী আসর আয়োজনে সময় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারপর

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারপর

স্টার্কের আগুনে বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঘোষণা ঠাকুরগাঁও-১ আসন

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু

টানা পাঁচদিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল

রা‌শিয়ার হ‌য়ে যুদ্ধ করা বাংলাদেশিকে উদ্ধার, দে‌শে ফির‌বেন রোববার

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, খুলবে সম্ভাবনার দুয়ার

দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

হঠাৎ ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে হাজারো মানুষ

স্টার্কের আগুনে বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় নিহত ১৫

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি