ই-পেপার শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

আমার বার্তা অনলাইন:
২৯ আগস্ট ২০২৬, ১১:৫৪

ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ম্যাচ বিরতির পর মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ এই তারকা। তার জয়সূচক গোলে পিছিয়ে পড়েও আল তাউনকে হারিয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে দলটি।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নিজেদের মাঠে আল তাউনকে ২-১ গোলে পরাজিত করে আল নাসর। ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খায় স্বাগতিকরা।

১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক গোল করে আল নাসরকে সমতায় ফেরান সামু কস্তা। ফলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর দ্রুতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনালদো। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর মোহামেদ সিমাকানের নেওয়া শট গোলমুখে এগিয়ে এলে খুব কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান সিআর সেভেন। তার সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর, শেষ পর্যন্ত যা ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে তারা।

চলতি সৌদি প্রো লিগে তিন ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় গোল। এ গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮-এ। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলীয়ভাবেও দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসর। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম চার ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে দলটি। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তাই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছেন তারা।

অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর বিশ্বজুড়ে নন্দিত হয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ও শেষ

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

সব ঠিক থাকলে আজকের দিনেই তথা ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট

সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা

ক্যাম্প ন্যুতে আক্রমণে ঝড় তুলল বার্সেলোনা। যদিও স্কোর দেখে সেটি হয়তো সেভাবে বোঝা যায় না।

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য!

অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কত টাকা ভরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

নেপালে নিহত বেড়ে প্রায় ৬০০, নিখোঁজ প্রায় ২ হাজার

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল

চট্টগ্রামে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২ জন

জামালপুরে ভাড়া বাসা থেকে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

২৯ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু