ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

 রিবাকিনা-সাবালেঙ্কা ইউএস ওপেনের ফাইনালে 

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০

কোকো গফকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককের ফাইনালে জায়গা করে নিয়েছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেমিফাইনালে মার্কিন তারকাকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই রিবাকিনা। ফাইনালে তার সামনে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা।

এর আগে জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে পরাজিত করে ফাইনালে ওঠেন বেলারুশের সাবালেঙ্কা। ফলে শনিবারের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন টেনিস বিশ্বের এই দুই শক্তিশালী তারকা।

ফাইনালের আগে র‍্যাঙ্কিংয়েও বড় অর্জন নিশ্চিত করেছেন রিবাকিনা। টানা ৯৯ সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখা সাবালেঙ্কাকে সরিয়ে আগামী সপ্তাহে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। এবার সাবালেঙ্কার কাছ থেকে ইউএস ওপেনের শিরোপাও ছিনিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

ফাইনালে জয় পেলে রিবাকিনার গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা দাঁড়াবে তিনে। একই সঙ্গে ক্যারিয়ারে প্রথমবার ইউএস ওপেনের ট্রফি হাতে তুলবেন তিনি। অন্যদিকে সাবালেঙ্কা জিতলে গড়বেন ঐতিহাসিক কীর্তি। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার ইউএস ওপেন জয়ের রেকর্ড গড়বেন বেলারুশিয়ান তারকা।

পেগুলার বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন সাবালেঙ্কা। তবে দ্বিতীয় সেটে নিজের ছন্দ ফিরে পেয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। জয় শেষে সন্তুষ্ট সাবালেঙ্কা বলেন, ‘কোনো অভিযোগ নেই। আমি শুধু খুশি যে এমন মানের টেনিস খেলতে পেরেছি।’

অন্য সেমিফাইনালে গফের বিপক্ষে শুরুটা ভালো হয়নি রিবাকিনার। প্রথম সেট হারানোর পরও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। বরং নিজেকে শান্ত রেখে পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে রিবাকিনা জানান, পিছিয়ে যাওয়ার পর গভীরভাবে শ্বাস নিয়ে নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করেছিলেন। সেই মানসিকতাই তাকে ম্যাচে ফিরতে সহায়তা করেছে।

এবারের ইউএস ওপেনের নারী এককে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ১৯৭৫ সালের পর এই প্রথম টুর্নামেন্টের শীর্ষ চার বাছাইয়ের সবাই সেমিফাইনালে উঠেছিলেন। শেষ পর্যন্ত তাদের লড়াই গড়িয়েছে দুই তারকার ফাইনালে।

একদিকে প্রথমবার ইউএস ওপেনের শিরোপা জয়ের অপেক্ষায় রিবাকিনা, অন্যদিকে ইতিহাসের পাতায় নাম লেখানোর লক্ষ্যে সাবালেঙ্কা। শনিবারের ফাইনালে তাই শুধু একটি ট্রফিই নয়, অপেক্ষা করছে নতুন ইতিহাসও।

ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপে

রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্স জাতীয় দল– কোনো জার্সিতে গত মৌসুমে শিরোপার স্বাদ পাননি কিলিয়ান এমবাপে।

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

সিপিএলে আবারও মেহেদী হাসান মিরাজ ম্যাজিক। ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন, শিকার করেছেন

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও দারুণ

ভারতের কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ 

দুবাইয়ে চলমান নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল