ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

১২ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৫, ০৯:১১

আজ শনিবার, ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ● ১৬ মুহররম ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৭১১ - তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।

১০৯৬ - পিটার দি হারমিটের অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরিয়ার সোফিয়ায় পৌঁছায়। তারা এখানে আর একটি দলের সঙ্গে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।

১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন।

১৫৪৩ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।

১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৫৮০ - স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।

১৬৭৪ - শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।

১৭০০ - গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৯১২ - যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯২০ - কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্‌ফর আহমদের যুগ্ম সম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।

১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর। মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া।

১৯৭৫ - ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়। ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১৯৯০ - রাশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৯১ - ছিডে বিমান বন্দরে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

১৯৯৩ - জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়। সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। ম্যাচটি সারা বিশ্বে ১ হাজার ৭০০ কোটি লোক প্রত্যক্ষ করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৭৩০ - জোসিয়া ওজেউড, ইংল্যান্ডের পটুয়া।

১৮৪৫ - যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত, চিন্তাবিদ, সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা।

১৮৫৪ - জর্জ ইস্টম্যান, মার্কিন উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা।

১৮৬৩ - আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ ।

১৮৬৫ - জর্জ ওয়াশিংটন কার্ভার, আফ্রো-আমেরিকান বিজ্ঞানী।

১৮৬৯ - শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক।

১৯০৪ - পাবলো নেরুদা, সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি, কূটনীতিজ্ঞ ও রাজনীতিক।

১৯০৯ - বিমল রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।

১৯১৩ - উইলিস ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

১৯২১ - সুকুমারী ভট্টাচার্য, প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক।

১৯৩৭ - লিওনেল জস্‌পাঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৫ - সঞ্জয় মাঞ্জরেকার, ভারতীয় টেস্ট ক্রিকেটার।

১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।

১৯৯০ - রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী।

১৯৯৭ - মালালা ইউসুফজাই, পাকিস্তানি শিক্ষা অধিকার ও নারী শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৮০৪ - মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিল্টন।

১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাসে।

১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী।

১৯২৬ - ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল।

১৯৯৯ - রমাতোষ সরকার, ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।

২০১৩ - অমর গোপাল বসু, বাঙালি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা।

আমার বার্তা/এমই

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬ ● ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রমজান ১৪৪৭। আজকের

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ● ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ রমজান ১৪৪৭। আজকের

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের

৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৮ মার্চ ২০২৬ ● ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন