ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

১ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯

আজ সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ● ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রবিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

খ্রিষ্টপূর্ব ৫৫০৯ - বাইজেন্টাইন সাম্রাজ্যের হিসেব মতে বিশ্ব সৃষ্টি হয়েছিল।

১১৭৪ - ইতালির পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণকাজ শুরু হয়।

১৬৪৪ - ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৮১৮ - কলকাতায় নতুন স্কুল স্থাপনের উদ্দেশ্যে দেশীয় ও ইউরোপীয় শিক্ষানুরাগীদের যৌথ উদ্যোগে গঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি।

১৮৫৩ - উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।

১৯০৫ - ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।

১৯১৪ - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।

১৯২৩ - জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।

১৯২৮ - আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যুদ্ধের সূচনা করে।

১৯৬১ - সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৬৯ - বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসেন।

১৯৭৮ - বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।

১৯৮৫ - ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।

১৯৯১ - উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯২ - জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০০৪ - রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অপহরণ করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১১৪৫ - ইবনে জুবায়ের, ছিলেন আল আন্দালুসের একজন ভূগোলবিদ, পর্যটক ও কবি।

১৮৫৩ - আলেক্সেই ব্রুসিলভ, একজন রুশ জেনারেল এবং রণকৌশলবিদ।

১৮৫৬ - সার্গেই উইনোগার্ডস্কি, রুশ অণুজীব বিজ্ঞানী।

১৮৭৫ - এডগার রাইস বারোজ, একজন মার্কিন লেখক।

১৮৭৭ - ফ্রান্সিস উইলিয়াম অ্যাস্টন, একজন ইংরেজ রসায়নবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

১৮৮৪ - হেনরি ফোরেল, সুইজারল্যান্ডীয় এন্টোমলজিস্ট।

১৮৯৬ - অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, হরেকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা-আচার্য।

১৮৯৭ - পরিমল গোস্বামী বাঙালি সাহিত্যিক।

১৯০৮ - আমির ইলাহি, পাকিস্তানি ক্রিকেটার।

১৯১১ - দেবেশ দাশ বাঙালি কথাসাহিত্যিক।

১৯১৪ - মৈত্রেয়ী দেবী সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক।

১৯১৮ - মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।

১৯২০ - রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট।

১৯২৩ - হাবিব তানভীর, প্রখ্যাত ভারতীয় উর্দু, হিন্দি নাট্যকার, নাট্যকার পরিচালক, কবি ও অভিনেতা।

১৯২৪ - শৈলেন মান্না, ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন খ্যাতিমান ফুটবল খেলোয়াড়।

১৯৩৩ - বিষ্ণু বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার।

১৯৩৫ - ড.সরোজ ঘোষ, বাঙালি সংগ্রহালয় সংস্থাপক ও বিজ্ঞানকে জনসাধারণ্যে লোকায়িত করণের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৩৫ - মুস্তফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।

১৯৩৯ - লিলি টমলিন, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা, গায়িকা ও প্রযোজক।

১৯৪০ - আনি এরনো, একজন ফরাসি লেখিকা ও সাহিত্যের অধ্যাপিকা।

১৯৪৫ - আব্দরাব্বুহ মানসুর হাদি, একজন ইয়েমেনি রাজনীতিবিদ ও ইয়েমেন সেনাবাহিনীর প্রাক্তন ফিল্ড মার্শাল।

১৯৪৭ - প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক মিহির সেনগুপ্ত।

১৯৬২ - রুড গুলিট, ডাচ ফুটবলার ও ম্যানেজার।

১৯৬২ - কফিল আহমেদ, বাংলাদেশি কবি, গায়ক এবং চিত্রশিল্পী।

১৯৬৫ - নচিকেতা চক্রবর্তী, ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৭১ - হাকান শুকুর, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।

১৯৯০ - টম ব্লান্ডেল, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৯২ - ক্রিস্তিয়ানো বিরাগি, একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯৬ - জেনডেয়া, একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা এবং নৃত্য শিল্পী।

১৯৯৭ - জংকুক, কোরিয়ান গায়ক।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৮৭০ - ইমাম বুখারী, একজন আলেম ও বিখ্যাত হাদিসবেত্তা।

১১৫৯ - পোপ চতুর্থ অ্যাড্রেইন পোপ আদ্রিয়ান চতুর্থ।

১৫৫৭ - জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিষ্কারক মনে করা হয়।

১৫৭৪ - গুরু অমর দাস তৃতীয়, শিখধর্মের দশ গুরুর তৃতীয় গুরু।

১৫৮১ - গুরু অমর দাস চতুর্থ, ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু।

১৬৪৪ - ফ্রান্সের রাজা চতুর্দশ লুই (৭২ বছর বয়স)।

১৬৪৮ - মারাঁ মের্সেন, ফরাসি একজন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সংগীতজ্ঞ।

১৬৮৭ - হেনরি মুর, ইংরেজ দার্শনিক।

১৭১৫ - চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা।

১৮৮৭ - ওয়াজেদ আলি শাহ, আওধের নবাব।

১৯০৪ - আলফ্রেড রিচার্ডস, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৩০ - জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৭০ - ফ্রঁসোয়া মোরিয়াক, একজন ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, কবি, সাহিত্য সমালোচক ও সাংবাদিক, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৭৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।

১৯৮১ - অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী।

১৯৮২ - হার্সেল কুরি মার্কিন গণিতবিদ।

১৯৮৮ - লুইস ওয়াল্টার আলভারেজ, একজন স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

২০০৪ - মুফতি আহমেদ কুফতার, সিরিয়ার গ্র্যান্ড মুফতি।

২০১৫ - ডিন জোন্স, একজন মার্কিন অভিনেতা।

আমার বার্তা/এমই

৩০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ● ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ জিলকদ ১৪৪৭। আজকের

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ● ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ জিলকদ ১৪৪৭। আজকের

২৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ● ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ জিলকদ ১৪৪৭। আজকের

২৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ● ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: সংসদে চিফ হুইপ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

এনবিআর ভেঙে দুই বিভাগ: অধ্যাদেশ যাচাইয়ে উপদেষ্টার নেতৃত্বে কমিটি

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক