ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

২৩ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪

আজ রোববার, ২৩ নভেম্বর ২০২৫ ● ০৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭৪৪ - ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।

১৭৮৩ - অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।

১৮৭৩ - ফরাসি সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।

১৮৯০ - নেদারল্যান্ডস থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

১৯১৪ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।

১৯১৬ - প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসনে আরোহণ করেন।

১৯১৯ - দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯২২ - রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার তার বই নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৩৬ - লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশ হয়।

১৯৬৪ - ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।

১৯৯৫ - বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৭ - ভারতে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী গঠিত হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৫৫৩ - ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি।

১৭৬০ - ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, ফরাসি সাংবাদিক ও সমাজকর্মী।

১৮০৪ - ফ্রাংক্‌লিন পিয়ের্স, যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।

১৮৩৭ - জোহানেস ডিডেরিক ভ্যান ডার ওয়ালস, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।

১৮৬০ - ইয়ালমার ব্রান্তিং, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬তম প্রধানমন্ত্রী।

১৮৮৭ - হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ।

১৮৯৭ - নীরদচন্দ্র চৌধুরী, খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

১৯০৭ - বৈদ্যনাথ ভট্টাচার্য, বাণীকুমার নামেই পরিচিত বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক। প্রখ্যাত ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রুন রুন শাও, চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিওর প্রতিষ্ঠিাতা।

১৯২২ - ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, স্প্যানিশ রাজনীতিবিদ।

১৯২৫ - বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান।

১৯২৬ - সত্য সাঁই বাবা, ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।

১৯৩০ - গীতা দত্ত, বাঙালি সঙ্গীতশিল্পী।

১৯৩৫ - ভ্লাডিস্লাভ ভোল্কভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৪১ - ফ্রাঙ্কো নিরো, ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।

১৯৫০ - নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, বাঙালি লেখক, ইতিহাসবেত্তা ও ভারততত্ত্ববিদ।

১৯৫৫ - লুডোভিকো ইনাউডি, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।

১৯৬৬ - ভিনসেন্ট ক্যাসেল, ফরাসি অভিনেতা ও প্রযোজক।

১৯৭১ - খালেদ আল-মুয়াল্লিদ, সৌদি আরবের ফুটবলার।

১৯৯১ - আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৩১৮ - জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি।

১৪৫৭ - লাডিস্লাউস পুস্থুমউস, হাঙ্গেরিয়ান রাজা।

১৫১১ - মাহমুদ শাহ্, গুজরাটের শাসক।

১৫৭২ - ব্রনযিনো, ইতালীয় চিত্রশিল্পী ও কবি।

১৬৮২ - ক্লাউডে লরাইন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।

১৮৮৩ - প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।

১৯৩৭ - জগদীশ চন্দ্র বসু, বাঙালি বিজ্ঞানী।

১৯৭০ - তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৭৬ - ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো।

১৯৮৭ - রাজেন তরফদার বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক, শিল্পনির্দেশক চিত্রনাট্যকার।

১৯৯০ - রুয়াল দাল, ওয়েল্‌সীয় সাহিত্যিক।

১৯৯৫ - লুই মালে, ফরাসি বংশোদ্ভূত মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০০৩ - দিলীপ কুমার বিশ্বাস, প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক।

২০০৬ - মিন্টু দাশগুপ্ত, বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক। ফিলিপ নইরেট, ফরাসি অভিনেতা।

২০১০ - ইংরিড পিট, পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।

২০১৪ - ডরোথি চেনি, মার্কিন টেনিস খেলোয়াড়।

আমার বার্তা/এমই

১ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ০১ এপ্রিল ২০২৬ ● ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১২ শাওয়াল ১৪৪৭। আজকের

৩১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ● ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১১ শাওয়াল ১৪৪৭। আজকের

৩০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৩০ মার্চ ২০২৬ ● ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ শাওয়াল ১৪৪৭। আজকের

২৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ২৯ মার্চ ২০২৬ ● ১৫৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ শাওয়াল ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী