ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

৩ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬, ১০:৩২

আজ শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ● ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৩ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৩১ - জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।

১৪৯২ - রানি ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।

১৪৯৬ ‌- লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

১৫২১ - পোপ দশম লিও এক ডিক্রিবলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।

১৭৫৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।

১৭৭৭ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।

১৭৮০ - ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।

১৭৮২ - সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ - পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।

১৮৬১ - আমেরিকার গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।

১৮৭০ - ব্রুকলিন সেতুর কাজ শুরু হয়।

১৮৮০ - বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ - প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মাণের চুক্তি করে।

১৯২৪ - ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।

১৯৪৭ - মার্কিন কংগ্রেস প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।

১৯৪৯ - ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

১৯৫২ - ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ - আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত।

১৯৫৭ - হ্যামিলটন ওয়াচ কোম্পানি প্রথম বৈদ্যুতিক ঘড়ি চালু করে।

১৯৫৮ - ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।

১৯৫৮ - স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৫৯ - ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

১৯৬১ - যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।

১৯৬২ - ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।

১৯৬৬ - কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।

১৯৬৮ - শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।

১৯৭৬ - গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৮২ - খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।

১৯৯০ - মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।

১৯৯৩ - মার্কিন বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪ - সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৮ - কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

১৯৯৯ - পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা হয়।

১৯৯৯ - মার্কিন মহাকাশযান ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।

>> জন্ম :

১১৯৬ - সুচিমিকাডো, জাপানের সম্রাট।

১৬৯৮ - পেদ্রো মেটাসটাসিও, ইতালীয় কবি ও সাহিত্যিক।

১৭৩২ - হাজী মুহম্মদ মুহসীন, ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী, সমাজসেবী ও দানবীর।

১৮১৭ - মদনমোহন তর্কালঙ্কার, বাঙালি কবি ও পণ্ডিত।

১৮৩১ - সাবিত্রীবাই ফুলে, ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী ও কবি।

১৮৭০ - হেনরি হ্যান্ডেল রিচার্ডসন, অস্ট্রেলীয় ঔপন্যাসিক।

১৮৮৮ - জেমস ব্রিডি, নাট্যকার ও চিকিৎসক।

১৯০৭ - রে মিলান্ড, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৬)

১৯১২ - কলকাতা গ্রুপের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সুভো ঠাকুর।

১৯২৮ - সোনম শেরিং লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক ও বাহক।

১৯৪০ - থেলমা স্কুনমেকার, মার্কিন চলচ্চিত্র সম্পাদক।

১৯৪১ - ডা.তপনকুমার লাহিড়ী, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত বাঙালি চিকিৎসক।

১৯৫১ - প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।

১৯৫২ - আহাদ আলী সরকার, বাংলাদেশের রাজনীতিবিদ।

১৯৫৬ - মেল গিবসন, মার্কিন-অস্ট্রেলীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, এবং চিত্রনাট্যকার।

২০০৩ - গ্রেটা থুনবার্গ, সুইডিশ কর্মী ও স্কুল ছাত্রী।

>> মৃত্যু

১৩২২ -পঞ্চম ফিলিপ, ফ্রান্সের রাজা।

১৫০১ - নাজিমুদ্দিন মীর আলিশের নভোইয়, উজবেক কবি ও বুদ্ধিজীবী।

১৮৭৫ - পিয়েরে অ্যাথানেস লারৌসে, ফরাসি ব্যাকরণবিদ, অভিধানবিদ এবং বিশ্বকোষবিদ।

১৮৯১ - পঞ্চম ফিলিপ, ফ্রান্সের রাজা।

১৯৮০ - খ্যাতনামা ভারতীয় বাঙালি জ্যোতির্বিদ ও গণিতাচার্য নির্মলচন্দ্র লাহিড়ী।

১৯৮৩ - কাজী কাদের নেওয়াজ, কবি।

১৯৯২ - বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল।

২০০২ - সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ ও মহাকাশ প্রকৌশলী।

২০০৮ - বিশিষ্ট বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্ত।

২০১০ - মতি নন্দী, ভারতীয় বাঙালি লেখক।

২০১১ - সুচিত্রা মিত্র, ভারতীয় সঙ্গীতশিল্পী, সুরকার ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী।

২০১৯

দিব্যেন্দু পালিত, ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।

২০২১ - রাবেয়া খাতুন, একুশে পদকবিজয়ী বাংলাদেশী লেখিকা।

২০২৩ - সুমিত্রা সেন,ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী।

২২ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬● ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২ শাবান ১৪৪৭। আজকের দিনটি

২১ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ● ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১ শাবান ১৪৪৭। আজকের

২০ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ● ০৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৯ রজব ১৪৪৭। আজকের

১৯ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ● ০৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৮ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা