ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৫ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা 

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১০:১৬

আজ রবিবার, ৫ জুলাই ২০২৬ ● ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬৬১ - ইমাম হাসান (রা.) মুয়াবিয়ার (রা.) মধ্যে সন্ধি স্থাপন।

১৬৮৭ - ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশ হয়।

১৮১১ - প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।

১৮৪১ - টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।

১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।

১৯৩২ - অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।

১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।

১৯৪৮ - ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।

১৯৫৪ - বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।

১৯৬২ - ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৭৫ - কেচাভার্দের স্বাধীনতা লাভ।

১৯৭৭ - পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।

১৯৯৪ - ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।

১৯৯৬ - ব্রিটেনের বিজ্ঞানী ড. উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ‘ডলি’ জন্ম নেয়।

২০০২ - ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।

জন্ম

১৮৫৭ - জার্মানির কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্ক্সবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন।

১৮৮৬ - জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার।

১৮৮৯ - জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা।

১৮৯১ - জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০১ - বীরেন্দ্রনাথ সরকার, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।

১৯২৬ - জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব।

১৯২৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক।

১৯৩৬ - শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী।

১৯৩৬ – জেমস মিরলিস, স্কটিশ অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩৮ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।

১৯৪৪ - দীপঙ্কর দে, ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৫০ - মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

১৯৬২ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।

১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।

১৯৯৫ - পি ভি সিন্ধু, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

মৃত্যু

১৮২৬ - ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত।

১৮২৬ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস।

১৯৫৭ - প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী।

১৯৬৫ - বনবিহারী মুখোপাধ্যায়, দরদি চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।

১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ গেয়র্গ ডে হেভেসি।

১৯৬৯ - মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।

১৯৬৯ - জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।

১৯৭৯ - টেনিস তারকা এলিজাবেথ রায়ান।

১৯৮০ - বিমলাকান্ত রায়চৌধুরী বিশিষ্ট সংগীত, সেতার ও বাদ্যশিল্পী।

১৯৯৩ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।

২০০৭ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।

আমার বার্তা /জেএইচ

২০ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২০ জুলাই ২০২৬ ● ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ সফর ১৪৪৮। আজকের

১৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৯ জুলাই ২০২৬ ● ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ সফর ১৪৪৮। আজকের

১৮ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬ ● ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ সফর ১৪৪৮। আজকের

১৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ● ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১ সফর ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে তৎপরতা বাড়িয়েছে দুদক

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে