ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

১৭ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২

আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

ঘটনাবলী

৬৯০ – সম্রাজ্ঞী উ জেতিয়ান চীনে চৌ রাজবংশ প্রতিষ্ঠা করেন।

১০৯১ – লন্ডন টর্নেডো : লন্ডনের কেন্দ্রস্থলে টি৮/এফ৪ শক্তির টর্নেডো আঘাত হানে।

১৩৪৬ – ইংরেজরা নেভিল’স ক্রসের যুদ্ধে স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় ডেভিডকে বন্দি করে এবং এগারো বছর কারাবন্দি রাখে।

১৪৪৮ – উসমানীয় বাহিনী কসোভোর দ্বিতীয় যুদ্ধে হাঙ্গেরীয় বাহিনীকে পরাজিত করে।

১৪৫৬ – উত্তর ইউরোপের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রাইফসভাল্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৫৩৪ – প্যারিস ও অন্যান্য শহরে হুলড্রিখ জুয়িংলির অবস্থান সমর্থনে ক্যাথলিক বিরোধী পোস্টার (প্ল্যাকার্ড বিষয়ক ঘটনা) দেখা যায়।

১৫৫৮ – পোলীয় ডাক পরিষেবা পোচতা পোলস্কা প্রতিষ্ঠিত হয়।

১৬০৪ – অফিউকাস নক্ষত্রমণ্ডলে কেপলারের সুপারনোভা পর্যবেক্ষণ করা হয়।

১৬১০ – ফরাসি রাজা ত্রয়োদশ লুই রাঁস ক্যাথেড্রালে মুকুট পরেন।

১৬৩০ – আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।

১৬৬০ – ইংল্যান্ডের প্রথম চার্লসের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরকারী ৯ জন রেজিসাইডকে ফাঁসি, টানা ও চার টুকরা করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

১৬৬২ – ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস ৪০ হাজার পাউন্ডের বিনিময়ে ডানকার্ক ফ্রান্সের চতুর্দশ লুইয়ের কাছে বিক্রি করেন।

১৭১৩ – মহান উত্তরাঞ্চলীয় যুদ্ধ : রাশিয়া প্যালকানের কোস্তিয়ানভির্তার যুদ্ধে সুইডেনকে পরাজিত করে।

১৭৭১ – ১৫ বছর বয়সে মোৎসার্ট রচিত অপেরা আসকানিও ইন আলবা মিলানে প্রথম মঞ্চস্থ হয়।

১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ : ব্রিটিশ জেনারেল জন বারগোইন সারাটোগায়, নিউ ইয়র্কে তার বাহিনীসহ আত্মসমর্পণ করেন।

১৭৮১ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ : ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিস ইয়র্কটাউনের অবরোধে আত্মসমর্পণ করেন।

১৭৮৭ – ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।

১৭৯৭ – ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে কাম্পো ফর্মিওর চুক্তি স্বাক্ষরিত হয়, যা প্রথম জোটের যুদ্ধের অবসান ঘটায়।

১৮০০ – দ্বিতীয় জোটের যুদ্ধ : ব্রিটেন ওলন্দাজ উপনিবেশ কুরাসাও দখল করে।

১৮০৬ – হাইতিয়ান বিপ্লবের প্রাক্তন নেতা সম্রাট প্রথম জ্যাক নিপীড়নমূলক শাসনের পর হত্যাকাণ্ডের শিকার হন।

১৮১১ – চিলিতে আগুয়া আমার্গার রূপার খনি আবিষ্কৃত হয়, যা পরবর্তী বছরগুলোতে চিলির স্বাধীনতা যুদ্ধে দেশপ্রেমিকদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৮১৪ – লন্ডন বিয়ার বন্যায় ৮ জনের মৃত্যু হয়।

১৮৪৬ – সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।

১৮৪৮ – সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।

১৮৫০ – দাঙ্গা শুরু হয়, যা আলেপ্পোতে গণহত্যার দিকে নিয়ে যায়।

১৮৬০ – প্রথম দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ (উত্তর আমেরিকায় ব্রিটিশ ওপেন নামে পরিচিত) অনুষ্ঠিত হয়।

১৮৬১ – আদিবাসী অস্ট্রেলীয়রা কুলিন-লা-রিঙ্গো গণহত্যায় ১৯ জন ইউরোপীয়কে হত্যা করে।

১৮৭১ – সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।

১৯০৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।

১৯০৫ – বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।

১৯০৭ – মার্কোনি প্রথম বাণিজ্যিক আটলান্টিক পাড়ের বেতার সেবা শুরু করে।

১৯১২ – বুলগেরিয়া, গ্রিস ও সার্বিয়া উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মন্টিনিগ্রোর সঙ্গে প্রথম বলকান যুদ্ধে যোগ দেয়।

১৯১৪ – গ্রিস ও এশিয়া মাইনরে প্রচন্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

১৯১৯ – সালেম চ্যাপেল, হলবেকে লিডস সিটি এফ.সি. বিলুপ্তির পর লিডস ইউনাইটেড এফ.সি. প্রতিষ্ঠিত হয়।

১৯২০ – প্রবাসে তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

১৯২৪ – হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।

১৯৩১ – আল কাপোন আয়কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হন।

১৯৩৩ – আলবার্ট আইনস্টাইন নাৎসি জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।

১৯৩৬ – ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়।

১৯৪০ – মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।

১৯৪০ – দক্ষিণ ফ্রান্সে কমিউনিস্ট প্রচারক ভিলি মুনৎসেনবার্গের মৃতদেহ পাওয়া যায়, যা একটি অমীমাংসিত রহস্যের সূচনা করে।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ : ইউএসএস কার্নি প্রথম মার্কিন নৌবাহিনীর জাহাজ হিসেবে ইউ-বোট দ্বারা টর্পেডো আক্রান্ত হয়।

১৯৪৩ – বার্মা রেলওয়ে (বার্মা–থাইল্যান্ড রেলওয়ে) সম্পন্ন হয়।

১৯৪৩ – পোল্যান্ডে নাৎসি হলোকাস্ট : সোবিবর নির্মূল শিবির বন্ধ করা হয়।

১৯৪৪ – ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৫ – আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে হুয়ান পেরোনের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

১৯৪৮ – আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।

১৯৫২ – ইন্দোনেশীয় সেনাবাহিনীর কিছু অংশ মেরদেকা প্রাসাদ ঘিরে ফেলে এবং রাষ্ট্রপতি সুকর্নোর কাছে অস্থায়ী গণপ্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানায়।

১৯৫৬ – ইংল্যান্ডের সেলাফিল্ডে রানি দ্বিতীয় এলিজাবেথ প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

১৯৫৭ – মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৬১ – পুলিশ প্রধান মরিস পাপোঁর নির্দেশে প্যারিস পুলিশ আলজেরীয় বিক্ষোভকারীদের গণহত্যা চালায়।

১৯৬২ – গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।

১৯৬৩ – জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রিকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবে সকল দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো গণ বিধ্বংসী অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয়।

১৯৬৫ – দুই বছর ও ৫ কোটির বেশি দর্শকের পর ১৯৬৪–৬৫ নিউ ইয়র্ক বিশ্ব মেলা সমাপ্ত হয়।

১৯৬৬ – নিউ ইয়র্ক সিটির ২৩তম স্ট্রিটের অগ্নিকাণ্ডে ১২ জন দমকলকর্মী নিহত হন।

১৯৬৯ – পালেরমোর সেন্ট লরেন্সের বক্তৃতাগার থেকে কারাভাজ্জোর চিত্রকর্ম সেন্ট ফ্রান্সিস ও সেন্ট লরেন্সের সঙ্গে যিশুর জন্ম চুরি হয়।

১৯৭০ – জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।

১৯৭০ – এফএলকিউ সন্ত্রাসীরা অক্টোবর সংকটের সময় কেবেকের উপ-প্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী পিয়ের লাপোর্টকে হত্যা করে।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস।

১৯৭৩ – ওপেক তেল নিষেধাজ্ঞা আরোপ করে, যারা ইয়ম কিপুর যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করেছে বলে বিবেচিত দেশগুলোর বিরুদ্ধে।

১৯৭৪ – বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।

১৯৭৭ – ছিনতাইকৃত লুফথানসা ফ্লাইট ১৮১ মোগাদিশুতে অবতরণ করে, পরে অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করা হয়।

১৯৭৯ – মাদার তেরেসা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

১৯৭৯ – শিক্ষা সংগঠন আইন দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ গঠিত হয়।

১৯৮০ – নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।

১৯৮০ – ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মোহাম্মাদ আলী রাজাই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে দেওয়া ভাষণে তার দেশের ওপর ইরাকের ব্যর্থ সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন।

১৯৮০ – হলি সি–যুক্তরাজ্য সম্পর্কের অংশ হিসেবে ব্রিটিশ রাজা ভ্যাটিকানে প্রথম রাষ্ট্রীয় সফর করেন।

১৯৮২ – হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নিরিহ ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা চালায়।

১৯৮৩ – ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।

১৯৮৮ – সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।

১৯৮৮ – ইতালির রোমে রোম ফিউমিচিনো বিমানবন্দরে উগান্ডা এয়ারলাইন্স ফ্লাইট ৭৭৫ বিধ্বস্ত হয়, ৩৩ জন নিহত হন।

১৯৮৯ – যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া উত্তরাঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয়। অনেক সড়ক ও সেতু এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় । এই ভূমিকম্পে কমপক্ষে ২৭১ জনের মৃত্যু হয়। তা ছাড়া, দুর্গত এলাকায় কমপক্ষে ৫০০ জন আহত।

১৯৮৯ – পূর্ব জার্মানির পলিটব্যুরো এরিখ হোনেকারকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেয়।

১৯৯১ – উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ ইন্টারনেটে প্রকাশিত হয়।

১৯৯১ – এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৯১ – শিখ বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা রুদ্রপুর বোমা হামলায় রামলীলার হিন্দু উৎসবে রুদ্রপুরে দুটি বোমা বিস্ফোরণে ৪১ জন নিহত হন।

১৯৯২ – ভুল বাড়িতে প্রবেশ করায় জাপানি ছাত্র ইয়োশিহিরো হাত্তোরি ব্যাটন রুজে বাড়ির মালিকের গুলিতে নিহত হন।

১৯৯৪ – চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।

১৯৯৪ – সশস্ত্র বাহিনীতে দুর্নীতি নিয়ে অনুসন্ধানকালে রুশ সাংবাদিক দিমিত্রি খোলোদভকে হত্যা করা হয়।

২০০০ – হ্যাটফিল্ড রেল দুর্ঘটনা রেলট্র্যাকের পতনের কারণ হয়।

২০০১ – ইসরায়েলি পর্যটন মন্ত্রী রেহাভাম জিভি পিএফএলপির সদস্য হামদি কুরআন কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হন, ফলে তিনি ফিলিস্তিনিদের হাতে নিহত সর্বোচ্চ পদমর্যাদার ইসরায়েলি হন।

২০০৪ – ভেনেজুয়েলার কারাকাসে পার্কে সেন্ট্রাল কমপ্লেক্সের পূর্ব টাওয়ারের প্রায় এক-তৃতীয়াংশ ১৫ ঘণ্টার বেশি স্থায়ী আগুনে ধ্বংস হয়।

২০০৫ – দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শরু।

২০১৭ – সিরীয় গৃহযুদ্ধ : সিরীয় গণতান্ত্রিক বাহিনী ইসলামিক স্টেটের শেষ ঘাঁটি রাক্কায় দখল করে, যা রাক্কার যুদ্ধের সমাপ্তি ঘটায়।

২০১৮ – কানাডায় বিনোদনমূলক গাঁজার ব্যবহার বৈধ করা হয়।

২০১৮ – ক্রিমিয়ার কের্চ পলিটেকনিক কলেজে গণহত্যা ও বোমা হামলায় হামলাকারীসহ ২১ জন নিহত এবং ৭০ জন আহত হন।

২০১৯ – কুলিয়াকানের যুদ্ধ : মেক্সিকোর সিনালোয়ার কুলিয়াকানে মাদক ব্যবসায়ীরা সরকারকে গ্রেফতার থেকে পিছু হটতে বাধ্য করে।

২০১৯ – লেবাননে ১৭ অক্টোবর বিপ্লব শুরু হয়।

২০২৩ – গাজা যুদ্ধের সময় গাজায় আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে শত শত ফিলিস্তিনি নিহত হন।

জন্ম

১৫৭৭ - ক্রিস্টফানো আলরি, ইতালীয় চিত্রশিল্পী।

১৭৭৪ - লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক।

১৮১৭ - সৈয়দ আহমদ খান, ভারতীয় উপমহাদেশের দার্শনিক ও রাজনীতিবীদ।

১৮২৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৮৭৮ - বার্লো কারকিক, অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।

১৮৮৯ - সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।

১৮৯০ - রয় কিলনার, ইংরেজ ক্রিকেটার।

১৯০০ - জাঁ আর্থার, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯১৫ - আর্থার মিলার, মার্কিন নাট্যকার, প্রাবন্ধিক এবং লেখক।

১৯১৭ - মার্টিন ডনেলি, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯১৮ - রিটা হেওয়ার্থ, মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

১৯১৯ - ঝাও জিয়াং, চীনা রাজনীতিবিদ।

১৯২০ - মন্টগামারি ক্লিফট, মার্কিন অভিনেতা।

১৯২৫ - ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত।

১৯৩৩ - উইলিয়াম অ্যান্ডার্স, হংকং বংশোদ্ভূত আমেরিকান জেনারেল ও মহাকাশচারী।

১৯৩৪ - জনি হেইন্স, ইংরেজ ফুটবলার।

১৯৩৭ - পাক্সটন হোয়াইটহেড, ইংরেজ অভিনেতা।

১৯৪৪ - বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।

১৯৪৪ - রেইনহোল্ড মেসনার, ইতালিয়ান পর্বতারোহী এবং অভিযাত্রী।

১৯৪৭ - বৃন্দা কারাত, ভারতীয় রাজনীতিবিদ।

১৯৫৫ - স্মিতা পাতিল, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।

১৯৬৫ - অরবিন্দ ডি সিলভা, শ্রীলঙ্কান ক্রিকেটার।

১৯৭০ - অনিল কুম্বলে, ভারতীয় ক্রিকেটার ও কোচ।

১৯৭২ - ওয়াইক্লেফ জঁ, হাইতীয়-মার্কিন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।

১৯৭৯ - কমলিনী মুখোপাধ্যায়,ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৭৯ - মার্ক গিলেস্পি, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৮০ - মোহাম্মদ হাফিজ, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৯২ - মাহনাজ সানী রাজেন,বাংলাদেশী প্রকৌশলী

১৯৯৪ - বেন ডাকেট, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু

১৫৮৬ - ফিলিপ সিডনি, ইংরেজ সভাসদ ও কবি।

১৬৬৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।

১৮৩৭ - জহান নেপমুক হুমেল, অস্ট্রিয়ান পিয়ানোবাদক ও সুরকার।

১৮৪৯ - ফ্রেদেরিক ফ্রান্সিস শোপাঁ, পোলিশ পিয়ানোবাদক ও সুরকার।

১৮৮৯ - রুশ সাহিত্যিক নিকোলাই চেরনিশেভস্কি।

১৮৯০ - লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, গীতিকার, সুরকার ও গায়ক।

১৯১৮ - গর্ডন হোয়াইট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৩৩ - শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহিদ বিপ্লবী।

১৯৩৪ - নোবেলজয়ী স্পেনীয় জীববিজ্ঞানী শান্তিয়াগো রামন হাই কাজাল।

১৯৩৭ - ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক।

১৯৪৮ - এমিল লুধউইক জার্মানীর খ্যাতনামা জীবনীকার।

১৯৫৪ - সত্যেন্দ্রনাথ মজুমদার বাঙালি লেখক ও সম্পাদক।

১৯৫৮ - চার্লি টাউনসেন্ড, ইংরেজ ক্রিকেটার।

১৯৬১ - আদনান মেন্দেরেস, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৩ - জাক আদামার, ফরাসি গণিতবিদ।

১৯৬৯ - চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই।

১৯৭৭ - উইলিয়াম টলবোট, ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।

১৯৮৩ - রেমন্ড এ্যারন, ফ্রান্সের বিশিষ্ট সমাজবিজ্ঞানী।

১৯৮৭ - আব্দুল মালেক উকিল, বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ।

১৯৯১ - টেনেসি এরনিএ ফোর্ড, আমেরিকান গায়ক ও অভিনেতা।

১৯৯৩ - সাংবাদিক এস এম আলী।

১৯৯৭ - কার্লোস এস্কালেরাস, হন্ডুরীয় রাজনীতিবিদ ও পরিবেশবাদী।

১৯৯৮ - হাকিম সাইদ, পাকিস্তানি পণ্ডিত ও রাজনীতিবিদ।

২০১২ - হেনরি ফ্রিডলাডের, জার্মান বংশোদ্ভূত আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।

২০১২ - আলেক্সান্দ্র কশক্যন, রাশিয়ান মুষ্টিযোদ্ধা।

২০২২ - মাসুম আজিজ, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশী অভিনয়শিল্পী, নাট্যকার এবং নাট্য নির্মাতা।

২০২৪ - দেবরাজ রায়, ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা।

১৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮।

১৪ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ২ জমাদিউল আউয়াল ১৪৪৮।

১২ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৫ ● ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩০ রবিউস সানি ১৪৪৮।

ছোটকাকু সিরিজের ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন

শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর সৃষ্টি ছোটকাকু সিরিজের ১৪ টি বই প্রকাশিত হলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগের আশ্বাসে খেলাপি কোম্পানির অবসায়ন আটকানো যাবে না

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

উন্নয়নের পরিসংখ্যান আর মানুষের বাস্তবতার দূরত্ব

মুক্তি পেলেন নেহা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

১৭ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

গাজা দখলে বাড়াবাড়ি করেছে ইসরায়েল : বারাক ওবামা

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি 

প্রশ্নফাঁস-চক্রে সরকারি দপ্তরের পাঁচ কর্মচারী

ভালো লেখা- মানুষে আলোকিত সমাজ

যেখানে দারিদ্র্য কেড়ে নেয় শৈশবের রঙ 

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল : প্রতিমন্ত্রী টুকু