
আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৬ জমাদিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১২৯২ : জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।
১৫২৫ : সিন্ধু প্রদেশ হয়ে মোগল সম্রাট বাবর ভারতের পঞ্চম অভিযান পরিচালনা করেন।
১৫৫৮ : প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৬ : নেপোলিয়ন অস্ট্রিয়ান বাহিনীকে পরাজিত করেন।
১৮০০ : ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৮৩১ : ভেনেজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে পৃথক হয়।
১৮৫৭ : স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ পুনরুদ্ধার করেন।
১৮৬৯ : ইতিহাসের প্রথম বাইসাইকেল রেসে জেমস মুর বিজয়ী হন।
১৮৭০ : ইউরোপে বিজয়ধারার পর ঐক্যবদ্ধ জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৯২৭ : ওয়াশিংটন ডিসিতে টর্নেডোর আঘাত।
১৯৩৩ : মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
১৯৭০ : বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮২ : সাদ্দামবিরোধী ইসলামী দলগুলোর সমন্বয়ে ‘ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ’ গঠিত হয়।
১৯৯৯ : ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জন্মদিন
১৮৭০ : মাতঙ্গিনী হাজরা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শহীদ।
১৯২৫ : রক হাডসন, মার্কিন অভিনেতা।
১৯২৮ : কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।
১৯৩৬ : তারাপদ রায়, বাঙালি কবি ও প্রাবন্ধিক।
১৯৪২ : মার্টিন স্কোরসেজি, অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৫২ : রুনা লায়লা, খ্যাতিমান বাংলাদেশি সংগীতশিল্পী।
১৯৫৩ : মিজু আহমেদ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৬ : ন্যানি, পর্তুগিজ ফুটবলার।
মৃত্যুবার্ষিকী
৬৪১ : জোমেই, জাপানের সম্রাট।
১১৮৮ : উসামা ইবনে মুনকিজ, সিরীয় মুসলিম কবি ও কূটনীতিক।
১৫৯২ : তৃতীয় জন, সুইডেনের রাজা।
১৮৫৮ : রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজসংস্কারক।
১৯১৭ : অগুস্ত রদ্যাঁ, বিশ্বখ্যাত ফরাসি ভাস্কর।
১৯২৮ : লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৯৩১ : হরপ্রসাদ শাস্ত্রী, বাঙালি ভারততত্ত্ববিদ ও ভাষাবিদ।
১৯৭১ : দেবকী কুমার বসু, বিখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক।
১৯৭৩ : শ্রীমা, ঋষি অরবিন্দের শিষ্যা।
১৯৭৬ : আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিক।
১৯৮৩ : অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী।
১৯৮৮ : জ্যোতির্ময়ী দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
২০০০ : লুই নীল, নোবেলজয়ী পদার্থবিদ।
২০০৬ : ফেরেন্ৎস পুসকাস, কিংবদন্তি হাঙ্গেরীয় ফুটবলার।
২০০৮ : অশোক বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানবিষয়ক লেখক।
২০২০ : অলোকরঞ্জন দাশগুপ্ত, বাঙালি কবি ও প্রাবন্ধিক।
অন্যান্য
আনফ্রেন্ড দিবস

