ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এই প্রথম বর্জ্য কাপড় দিয়ে সুতা তৈরি শুরু করলো এনভয় টেক্সটাইল

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল এনভয় টেক্সটাইল লিমিটেডের ‘স্টেট অব দ্যা আর্থ ওয়েস্টেজ ফ্যাবরিক রিসাইক্লিং প্ল্যান্ট’ পুরোপুরি কার্যক্রম শরু করেছে। এই কারখানায় কোম্পানিটি বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরি করবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

এনভয় টেক্সটাইল কর্তৃপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বরে নেওয়া এ উদ্যোগটি তারা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। এ কারখানায় তারা বর্জ্য কাপড় প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রতিদিন ১২ টন সুতা উৎপাদন করতে পারবে।

কোম্পানিটি মনে করছে, এই প্রকল্পটি এনভয় টেক্সটাইলকে বিশ্ব বাজারে টেকসই টেক্সটাইলের প্রতিযোগিতামূলক সুবিধা জোরদার করবে। একইসঙ্গে এটি কোম্পানির দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে কোম্পানিটি জানিয়েছিল, তারা বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরির রিসাইক্লিং এই প্ল্যান্টে ২৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ নিজস্ব অর্থায়নে বিনিয়োগের কথা জানানো হয় তখন।

ওই সময়ে কোম্পানিটি আরও জানায়, নতুন এই প্ল্যান্টের পুর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে এর মাধ্যমে তাদের টেক্সটাইল মিলের অতিরিক্ত রাজস্ব আয় বার্ষিক প্রায় ৫০ কোটি টাকা প্রবৃদ্ধি আসবে।

যদিও তখন এই প্রকল্পটি চলতি বছরের জুনের মধ্যে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কোম্পানিটি এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ এসে শুরু করতে সক্ষম হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

রাজধানী ঢাকা-র বাতাস আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির অভাব

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বুধবার

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস

ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে। রোববার (২২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু