ই-পেপার শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১২:২৫
আপডেট  : ১০ এপ্রিল ২০২৬, ১২:২৬

বৃষ্টির কারণে কয়েকদিন ধরে স্বস্তিতে থাকলেও রয়েছেন ঢাকাবাসী। তবে ভোর থেকে ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আর রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস

চৈত্রের আবহাওয়া যেন আষাঢ় মাসের রূপ নিয়েছে। প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট লবণাক্ততা ও অন্যান্য ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চলের নারীরা বহুমুখী সংকটে পড়ছেন।

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

সারাদেশে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী পাঁচদিনে

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

শেরপুর-৩ আসনে ভূমিধস বিজয় বিএনপির রুবেলের

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সংসদে নতুন ইতিহাস, একদিনেই ৩১ বিল পাস

বাজারে গায়েব সয়াবিনের বোতল, সোনালী মুরগির রেকর্ড দাম

বিশ্বকাপের দায়িত্ব পেলেন রেকর্ড সর্বোচ্চ রেফারি, আছেন নারী রেফারিও

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

প্রবাসে স্বামী, একা চাপ সামলাতে না পেরে শিশুকে হত্যা: মায়ের স্বীকারোক্তি

সংসদে হেড ফোন কেলেঙ্কারি, অনুসন্ধান শুরু দুদকের

৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি

ইসরাইলকে মানবতার জন্য অভিশাপ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

বৈরুতের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ

হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে পারবে, জানাল ইরান

১০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

জামুকা সংশোধনে বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন