ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান পেলেন জবির ৩ শিক্ষার্থী

আমার বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৫, ১১:৪১

চলচ্চিত্র নির্মাণে ২০২৪-২৫ অর্থবছরের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া সরকারি অনুদান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় তাদের নাম আসে।

তাদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘একটি সিনেমার জন্য’ ও ‘হু হ্যাজ মেড আস ফ্লাই?’—কে নির্বাচিত করা হয়েছে সরকারি অনুদানের তালিকায়।

সরকারি অনুদানপ্রাপ্ত ২০টি স্বল্পদৈর্ঘ্য এবং ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নেওয়া এ দুটি চলচ্চিত্রের প্রতিটিই পাচ্ছে ২০ লাখ টাকা করে, মোট ৪০ লাখ টাকার সরকারি অনুদান।

‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। এ চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন একই ব্যাচের রাবী আহমেদ। অন্যদিকে, ‘হু হ্যাজ মেড আস ফ্লাই?’ চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।

অনুদান প্রসঙ্গে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণে আরও বিশেষ বরাদ্দ দেওয়া উচিত, যেন আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ মো. নিসতার জাহান কবির বলেন, একজন শিক্ষক হিসেবে আমি খুব খুশি। ওদের অভিনন্দন জানিয়েছি। কয়েক মাস ধরে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করেছি, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করেছি। আমাদের স্টুডেন্টদের কাজ বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডেড হয়েছে। সর্বশেষ তিনজন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছে। আমার আনন্দটা বলে বোঝাতে পারবো না।

আমার বার্তা/জেএইচ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ শুরু হয়েছে। কেন্দ্রীয়

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের দাবিতে সর্বমিত্রের বিরুদ্ধে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবৈধ দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর’ বক্তব্য ও অপপ্রচার

বাকৃবিতে বুয়েট ও বাকৃবি রোভার স্কাউট গ্রুপের যৌথ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোভার স্কাউট গ্রুপ এবং বাকৃবি রোভার স্কাউট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

পাহাড়ের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পৌঁছাল ব্যালট বাক্স

আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে: চট্টগ্রাম এসপি

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে: টিআইবি

নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে বর্জনের আহ্বান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা