ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৪ মার্চ ২০২৬, ১৪:৪৯

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের দাবি সমন্বয় করার জন্য কাজ করছি। নদীর তীর রক্ষা বাঁধের কাজ চলছে। কাজের ধরণ ও মান কেমন, কীভাবে ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে হবে, পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো।

শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি হারিয়ে নিঃশ্বেস হয়ে গেছে। অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। কোনোভাবে আমরা এখানে জীবনধারণ করে আছি।

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কীভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি, তা তদন্তাধীন। লাখ লাখ কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। চলমান কাজগুলো খুব দ্রুত শেষ করা দরকার। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ‌ নজর থাকবে। কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না সেদিকে সবসময় সজাগ থাকবো।

এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ‘মব সৃষ্টি করে’ একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

মার্চের প্রথম দুই সপ্তাহে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা টাকার ব্যাগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল