ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আজকের মাইরের পর থেকে ছাত্রলীগের নামও মুখে নিবো না: চবি নেতা

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৭:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সিএফসি গ্রুপের নেতা ওয়াহিদুল আলমকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার ওই ছাত্রলীগে নেতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে চলতি একটি বাইক থেকে ওই নেতাকে ফেলে দেওয়া হয়। পরে ৪-৫ জন মিলে তাকে মিনিট দেড়েক মারধর করা হয়। তবে যে জায়গায় তাকে মারধর করা হয় ওই জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হওয়ায় কাউকে চেনা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‌‘কয়েকজন বন্ধু-বান্ধবী মিলে সায়েন্স ফ্যাকাল্টির রাস্তা দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ দেখি একটি বাইক থেকে একজনকে ফেলে দেওয়া হলো। আমরা প্রথমে ভেবেছিলাম অ্যাক্সিডেন্ট। কিন্তু পরে দেখি আরও কয়েকজন একত্রিত হয়ে ফেলে যাওয়া ছেলেটাকে মারধর করছে। আমরা ভয়ে ওইদিক থেকে চলে আসি।’

মারধরের শিকার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়সহ সিএফসি গ্রুপের হয়ে মারামারিতে নেতৃত্ব দিতেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নিয়মিত বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিতে দেখা গেছে তাকে।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, গত বছরের ১৪ জুলাই ছাত্রলীগের নেতাকর্মীরা যখন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে শাটল ট্রেনে হেনস্তা ও মারধর করে তুলে এনে প্রক্টর অফিসে নিয়ে আসেন, তখন সেখানে উপস্থিত ছিলেন এই ছাত্রলীগ নেতা। ওইসময় শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে উগ্র আচরণ করেন তিনি।

গত বছরের ১৯ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদকে মারধরের সময়ও উপস্থিত ছিলেন এই ছাত্রলীগ নেতা।

মারধরের শিকার ওয়াহিদুল আলম পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘আজকের মাইরের পর থেকে ছাত্রলীগের নামও মুখে নিবো না। কুত্তার বাচ্চাগুলোর জন্য আজকে চবিতে কঠিন ধোলাই খাইলাম। চবির আশেপাশে মুজিবের জারজ সন্তানেরা কেউ আসবেন না।’

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়ে এত অপকর্ম করার পরেও কীভাবে ক্যাম্পাসে আসার সাহস পায়? আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ কী, তারা কি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না? প্রক্টরিয়াল বডি তাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে। সে নির্দোষ নাকি অপরাধী তদন্ত করেছে কিছু?’

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আগে ক্যাম্পাসে ছাত্রলীগ করতো—এরকম একটা ছেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে কে বা কারা মারধর করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।’

এ বিষয়ে সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, “চোর ধরার ঘটনা শুনে আমরা সায়েন্স ফ্যাকাল্টির দক্ষিণ পাশে যাই। সে (ছাত্রলীগ নেতা) নিজেও জানায় ‘ছাত্রলীগ’ ছিলাম বলে আমাকে মারধর করা হয়েছে। কিন্তু কারা মারধর করেছে সে নিজেও চিনতে পারেনি।”

তিনি আরও বলেন, ‘মারধরের শিকার শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) রেফার করতে বলেন। তবে সে যেতে রাজি হয়নি। ওইসময় তার (ছাত্রলীগ নেতা) দুই বন্ধু এসে উপস্থিত হয়। পরে তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

আমার বার্তা/জেএইচ

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে আগাম বন্যার পূর্বাভাস প্রদান সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তথ্য-উপাত্তের

ঢাবির একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক সুদীপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর