ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সরলো সাকা চৌধুরী-নিজামীর ছবি, ঠাঁই পেল খালেদা জিয়া-সুখরঞ্জনের ‘বয়ান’

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৫:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘জুলাই বিপ্লবের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি টাঙানো নিয়ে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর তোপের মুখে পড়েছিল প্রশাসন। পরে সেই ছবিগুলো সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার সেই স্থানে শিবির খালেদা জিয়া-সুখরঞ্জনের 'বয়ান' ও স্কাইপ কেলেঙ্কারির তথ্যচিত্র তুলে ধরেছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) ‘আমরাই ৩৬ জুলাই : আমরা থামব না’ শীর্ষক আয়োজনে প্রথমে প্রদর্শিত হয়েছিল মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, নিজামী, সাঈদী, মুজাহিদ, মীর কাশেম, কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি। সেটাকে কেন্দ্র করে বামপন্থি ছাত্রসংগঠনগুলো আপত্তি জানিয়ে বিক্ষোভ করতে থাকে।

বামপন্থি ছাত্র সংগঠনগুলোর তীব্র বিক্ষোভের মুখে এগুলো অপসারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর রফিকুল ইসলাম এবং তার নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ছবিগুলো সরিয়ে ফেলে। কিন্তু আজ বুধবার (৬ আগস্ট) একই দেয়ালে শিবির আবার যুদ্ধাপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার ছবি সংবলিত বক্তব্য, যুদ্ধাপরাধ বিচারের ‘স্কাইপ কেলেঙ্কারি’, জিওফ্রে রবার্টসন ও সুরঞ্জন বালির মন্তব্য এবং ভুয়া স্বাক্ষীদের জবানবন্দি সংবলিত বিভিন্ন পোস্টার টাঙিয়েছে।

এ বিষয়ে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসেন খান বলেন, বিচারক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এটি নিয়ে আমাদের স্ট্যান্ডই হচ্ছে—আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম এবং এখনো আছি। আমরা আজকে প্রদর্শনীতে দেখিয়েছি কীভাবে ‘স্কাইপি কেলেঙ্কারি’র মতো একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য আজও প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে হাসিনা যে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে, তার পেছনে এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, সরকার একের পর এক মিথ্যা রায় ও দমন-পীড়নের পথ তৈরি করেছে।

সাজ্জাদ বলেন, গতকাল শাহবাগীরা যেভাবে মব সন্ত্রাস সৃষ্টি করেছে, তাতে স্পষ্ট হয়ে গেছে— তারা বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করছে। যারা আগে আওয়ামী লীগের ফ্যাসিবাদী বয়ানকে শক্তিশালী করেছে, তারাই এখন আবার নতুন করে এই ফ্যাসিবাদী প্রকল্পকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

আমার বার্তা/এমই

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ‘ব্রিটিশ

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা