ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আনন্দঘন পরিবেশে ভোট, শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত: আবু বাকের

আমার বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশকে আনন্দময় ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাকের বলেন, ভোটের প্রচার শুরু থেকে আজকে ভোটের দিন পর্যন্ত আমরা আনন্দময় পরিবেশ উপভোগ করেছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। তারা যাকেই নেতৃত্বের জন্য বেছে নেবেন, সেটিই আমাদের মেনে নিতে হবে। শিক্ষার্থীদের রায়ই হবে চূড়ান্ত, এর বাইরে অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই।

ভোটের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আবু বাকের আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্বে যোগ্য ব্যক্তিরাই আসবেন। তার ভাষায়, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে ঘিরে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটি ধরে রাখা জরুরি। শিক্ষার্থীদের অংশগ্রহণই এর বড় প্রমাণ।

সকালে টিএসসি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন। তবে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রবেশপথেই প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।

বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে।

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু