ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হল নিয়ে ঢা‌বি সাদা দলের উদ্বেগ

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৭:০৪

ভয়াবহ ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) বেশ কয়েকটি আবাসিক হল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢা‌বি শিক্ষকদের বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন সাদা দল।

শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃ‌তি‌তে সাদা দল জানায়, আমরা মনে করি এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার ভঙ্গুরতা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে চরম উদাসীনতাকেই সামনে নিয়ে এনেছে।

নেতারা ঢাবি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভূমিকম্পে আহত সব শিক্ষার্থীর দ্রুত ও সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। চিকিৎসা-সংক্রান্ত সব খরচ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হলই অত্যন্ত পুরোনো এবং জরাজীর্ণ, যা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। বারবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়নি। আজকের এই ঘটনা প্রশাসনের চরম দায়িত্বহীনতার প্রমাণ।

তারা আরও বলেন, এমতাবস্থায় ঢাবি সাদা দলের পক্ষ থেকে আমরা বলতে চাই যে, অবিলম্বে সব পুরোনো ও ঝুঁকিপূর্ণ আবাসিক হল ভেঙে ফেলে দ্রুত আধুনিক, ভূমিকম্প-সহনশীল নতুন হল নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা ঘোষণা করতে হবে। নতুন হল তৈরি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হলগুলোর শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরেই অস্থায়ী টিনশেড বা প্রিকাস্ট বিল্ডিং তৈরি করে দ্রুত নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আবাসন নিশ্চিত করে তাদের ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য উদ্বেগকে সম্মান জানাতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করতে হবে এবং নিয়মিত মহড়া আয়োজন করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিরাপদ আবাসন নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই বিষয়ে কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

আমার বার্তা/এল/এমই

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের কার্জন হলসংলগ্ন ঐতিহাসিক মুঘল মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে নতুন

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রাইয়ানসহ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী