ই-পেপার বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৬ মার্চ ২০২৬, ১২:৪৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান | ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের তিন সদস্যের প্রাণহানি ঘটেছে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে রাইয়ানের মরদেহ শনাক্ত করেন তার স্বজন ও সহপাঠীরা।

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৩ জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

আহনাফ তাহমীদ খান রাইয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির (২০২৫-২৬ সেশন) সাবেক সভাপতি ছিলেন। এই দুর্ঘটনায় রাইয়ানের মা ও তার শিশু ভাগনেও প্রাণ হারিয়েছেন। রাইয়ানের বোনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পরিবারের অন্য তিন সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, দুর্ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে বাসটি টেনে তোলা হয়। বাসটির ভেতর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে ১০ জন নারী, ৪ জন পুরুষ এবং ২ জন শিশু। এর আগে দুজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ তথ্যমতে মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গেছে, বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে মাত্র ৬ জন যাত্রী নিয়ে রওনা দিলেও পথিমধ্যে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। কাউন্টার মাস্টারের তথ্যমতে, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন।

রাইয়ানের অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠীরা জানান, রাইয়ান একজন মেধাবী ছাত্র ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আমার বার্তা/এমই

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন।  সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

জিয়াউর রহমান এক অবিনাশী দ্রোহের মহাকাব্য

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্বাধীনতার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ ঘোষণা করেন

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: আরাগচি

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

মহান স্বাধীনতা দিবস আজ: জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা