ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে কুবিতে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

কুবি প্রতিনিধি:
১০ জানুয়ারি ২০২৬, ১৫:১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস (আইসিএমআরএস–২০২৬)’ শেষ হবে আগামীকাল।

‎শুক্রবার (৯ জানুয়ারি) কুমিল্লার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) এর ময়নামতি অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পিয়ার আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দীন শেখর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজিদুল করিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

‎সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ। কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

‎পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে সম্মেলনের সাফল্য কামনা করে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বহুমুখী বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

‎আয়োজক সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে দেশ ও বিদেশ থেকে মোট ২৭০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এর মধ্যে ১৪৮টি মৌখিক (ওরাল) প্রেজেন্টেশন এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

‎সম্মেলনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপন এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। এসব সেশনে দেশ বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন বলে জানান আয়োজকেরা।

‎সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ। তিনি বলেন, "তিনি বর্তমান সময়ের বহুমুখী বিজ্ঞান গবেষণায় এ ধরনের সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও দক্ষ গবেষক তৈরিতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি বহুমুখী বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখতে সম্মেলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।"

আমার বার্তা/এমই

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রূপরেখা ও সার্বিক বিষয় নিয়ে

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কাছে ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চট্টলা সমিতির উদ্যোগে ৮০টি

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর নামে বিভিন্ন জাতীয় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে (ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা