ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত

ঐক্য পরিষদের দাবি
আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১২:৩৮

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার অন্তত ২৫৭টি ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনটির দাবি, এসব ঘটনায় ৪৪ জন নিহত হয়েছেন। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশীয় সংবাদপত্র, বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের নিজস্ব সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

এগুলো প্রকৃত ঘটনার আংশিক চিত্রমাত্র বলেও দাবি করেন তিনি।

সংগঠনটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৪০টি ঘটনায় ৪৪ জন নিহত হয়েছেন। উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৬২টি। নারী নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা পাঁচটি, উপাসনালয়ের জমি দখল বা দখলের চেষ্টা ১৫টি, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ৪৭টি, অপহরণ, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনা ১০টি, হামলা, হত্যার হুমকি ও নির্যাতনের ঘটনা ৪২টি এবং জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের ঘটনা ২১টি।

সংবাদ সম্মেলনে নরসিংদী, শরীয়তপুর, সুনামগঞ্জ, টাঙ্গাইল, জয়পুরহাট, কক্সবাজার ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার কয়েকটি আলোচিত ঘটনা উল্লেখ করে দাবি করা হয়, এসব ঘটনায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা সহিংসতা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি-সংশ্লিষ্ট আলোচনায় থাকা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের সমালোচনা করে সংগঠনটি।

তারা দাবি করেন, এ গ্রেপ্তার ধর্মীয় স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থি এবং তার দ্রুত মুক্তি নিশ্চিত করা উচিত। একইসঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিরও দাবি জানানো হয়।

এছাড়া বিগত সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিকার বর্তমান সরকারেও দৃশ্যমান নয় বলে অভিযোগ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলন থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের কার্যকর বাস্তবায়ন, জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা।

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া ঘন ঘন

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও বিভিন্ন

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

গ্যাস সংকটে নাকাল জনজীবন, রান্না করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি করা হয় সাহাবুদ্দিনকে!

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

গ্যাস সংকটে নাকাল জনজীবন, রান্না করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

মালদ্বীপের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম