ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১২:১৫

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সেটা না হলে আগামী বছরের জুনে ফ্রি ট্রান্সফারে ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দিতে হবে। তাতে লাভ হবে না এক পয়সাও। এই সুযোগে তাকে কিনতে কোমর বেঁধে নেমেছে আর্সেনাল।

ভিনিসিয়ুস এলে তাকে লন্ডন ক্লাব তাদের ইতিহাসে সর্বোচ্চ বেতন দেবে। দ্য টেলিগ্রাফ বলছে, এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল ফরোয়ার্ডকে আনতে রেকর্ড প্রস্তাব দেবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। বর্তমানে বার্নাব্যুতে তিনি প্রতি সপ্তাহে ৪ লাখ ৭০ হাজার ইউরো বেতন পান। আর্সেনাল এর চেয়েও বেশি বেতন দেবে। তাদের প্রস্তাবিত প্যাকেজ অনুযায়ী ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হবেন ভিনি।

এদিকে রিয়াল তাদের আক্রমণভাগের অন্যতম প্রধান তারকার জন্য বড় অঙ্কের ফি চেয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। গানারদের আগ্রহ বুঝতে পেরে তার জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরো (১৩৭ মিলিয়ন পাউন্ড) ফি চেয়েছে স্প্যানিশ ক্লাব।

স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে নিতে হলে আর্সেনালকে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে হবে। বর্তমানে ইংলিশ ফুটবলের সবচেয়ে দামী খেলোয়াড় আলেক্সান্দার আইসাক। ১২৫ মিলিয়ন পাউন্ডে তাকে নিউক্যাসল ইউনাইটেড থেকে কিনেছিল লিভারপুল। মানে আর্সেনালকে বর্তমান রেকর্ড দামের চেয়ে ১২ মিলিয়ন পাউন্ড বেশি দিতে হবে।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ফিতে যদি আর্সেনাল সন্তুষ্ট না হয়, তাহলে কোনো আলোচনায় যাবে না লা লিগা ক্লাব।

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

আরবি লাইপজিগ ফরোয়ার্ড ইয়ান দিওমান্দের জার্মান ক্লাব ছাড়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। ফিফা বিশ্বকাপ শেষ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর আবার টেস্ট খেলবে বাংলাদেশ দল। ডারউইনে আগামী ১৩ আগস্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি করা হয় সাহাবুদ্দিনকে!

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

গ্যাস সংকটে নাকাল জনজীবন, রান্না করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

মালদ্বীপের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ