ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ক্লাসে ফিরতে শুরু করেছে শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে আন্দোনরত প্রার্থী ও শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির জাগো নিউজকে বলেন, আমরা আজকে থেকে ক্লাস পরীক্ষায় ফেরার প্রস্তুতি নিচ্ছি। শাকসু নির্বাচন নিশ্চিতে শিক্ষার্থীদের চাওয়া মোতাবেক প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানাতে হবে। প্রশাসনের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বসার বিষয়টি নিয়ে আলোচনা চলমান।

তিনি আরও বলেন, হাইকোর্টের রায় আমাদের বিপক্ষে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। আপাতত সবাই ক্লাস পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি।

স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, আমরা পূর্বে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলাম, তবে সেটা থেকে সরে এসেছি। শিক্ষার্থীদের হয়রানির কথা মাথায় রেখে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি।

দীর্ঘ ২৮ বছর পর গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর একদিন আগে হাইকোর্টের রায়ে শাকসু নির্বাচন আয়োজনে ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়। পরে ২১ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিবৃতি দেন।

আমার বার্তা/এল/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন