ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১৬:০৮

তরুণদের কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় রূপরেখা খুঁজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে ‘সপ্তম বাংলাদেশ ইকনোমিকস সামিট’। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ‘ইকনোমিকস স্টাডি সেন্টার’-এর (ইএসসি) উদ্যোগে তিন দিনব্যাপী এই আসরের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের সামিটের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে–‘জনসংখ্যাগত লভ্যাংশের বাইরে: যুব কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার’।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

সামিটের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের প্রশংসা করেন। উপাচার্য বলেন, “কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের এ ধরনের গবেষণাধর্মী কাজে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের এই সৃজনশীলতা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রকাশিত একটি গবেষণা জার্নালের মোড়ক উন্মোচন করেন উপাচার্য। অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের এই উদ্যোগকে ‘সাহসী’ ও ‘অসাধারণ কীর্তিকর্ম’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “সাধারণত শিক্ষার্থীরা খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে, কিন্তু পড়াশোনার পাশাপাশি এটি একটি চমৎকার একাডেমিক কার্যক্রম। এটি মেধাকে আরও শানিত করবে।”

ইকনোমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়বুর রহমান।

অধ্যাপক ড. তৈয়বুর রহমান বলেন, “এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থী, একাডেমি-ইন্ডাস্ট্রি এবং থিওরি-রিসার্চ– এই তিনটি বিষয়কে একত্রিত করেছে।” তিনি আশা প্রকাশ করেন, ইএসসির এই প্রকাশনাগুলো অন্যদেরও লেখালেখিতে অনুপ্রাণিত করবে।

ইএসসির মডারেটর অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, “এই ক্লাবের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দেশের মেধাবী মানুষেরা এটি প্রতিষ্ঠা করেছিলেন যেন অর্থনীতির জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এটি তরুণদের অর্থনীতির জগতে গভীরভাবে প্রবেশ করতে উৎসাহিত করছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি স্বাগত বক্তব্য দেন। তিন দিনব্যাপী এই সামিটে যুব কর্মসংস্থান ও অর্থনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন সেশন ও সেমিনার অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/এমই

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকা সংবলিত ব্যানার ছিড়ে ফেলার

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পয়লা বৈশাখ উদযাপিত

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

সেন্টমার্টিনে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী