ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ এপ্রিল ২০২৬, ১৯:৪৪
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি আলোচনা সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: মন্ত্রণালয়

আগামী ৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি আলোচনা সভা শেষে তিনি এ ঘোষণা দেন। গত ৫ এপ্রিল মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানে শ্রমমন্ত্রী আজ এ সভা আহ্বান করেন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মসংস্থানের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধিবিধানের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। কোনো শ্রমিক বা কর্মচারীকে কোনো প্রকার হয়রানি না করার জন্য তিনি নাসা গ্রুপ কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন বলেন, পরিচালনা পর্ষদের মাধ্যমে চলমান একটি কারখানা কোনো ব্যক্তির অনুপস্থিতি বা আইনি সমস্যার অজুহাতে বন্ধ করার সুযোগ নেই।

শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভার শুরুতে শ্রমিক প্রতিনিধিরা কারখানা সচল রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যাংক লেনদেন-সংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরেন এবং এগুলো নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রার্থনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএর প্রতিনিধিবর্গ।

উল্লেখ্য, বিগত ঈদুল ফিতরের পর থেকে আর্থিক অসচ্ছলতার কারণ দেখিয়ে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল।

আমার বার্তা/এমই

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বহুমুখী পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি গুরুত্বপূর্ণ

সুদের হার সিঙ্গেল ডিজিট ও ইডিএফ ফান্ডের পরিসর বর্ধিতকরণের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতিবিনিময় করেছে দি

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বা জবানবন্দি (ডিপোজিশন) দেবেন সাবেক গভর্নর

চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার

চার দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল: মাহাদী আমিন

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি