ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

আদাবরে পুলিশকে কোপানোর ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আটক ১০২

আমার বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহতের ঘটনায় অন্তত ১০২ জনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহতের ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ঘটনায় জড়িত কয়েকজন রয়েছেন। যাচাই-বাছাই চলছে। আদাবরের বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে আদাবর থানার টহল পুলিশ সুনিবিড় হাউজিং এলাকায় যায়। সেখানে কিশোর গ্যাং সদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হন পুলিশ সদস্য আল আমিন।

তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাকেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিন আদাবর থানার গাড়িচালক। তিনি একটি পিকআপে করে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোমবার রাতে ৯৯৯- এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে একটি গাড়ি নিয়ে পুলিশ আদাবর এলাকায় যায়। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটি পক্ষের লোকজন তাকে কুপিয়ে চলে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীরা কারা বা কোন গ্রুপের তা জানার চেষ্টা করছি।

আমার বার্তা/জেএইচ

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

অপশক্তি আবহমান বাংলা গানকে তার সমৃদ্ধ উত্তরাধিকার থেকে শিকড় বিচ্ছিন্ন করতে উদ্যত বলে মন্তব্য করেছেন

বনানীর সিসাবারে অভিযানের খবরে মূলহোতা পলাতক, মদ ও সিসা জব্দ

রাজধানীর বনানীতে অবৈধ সিসাবারে অভিযান চালিয়ে বিদেশি মদ ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায়

দেশের বিশিষ্ট গুণীজনদের দেয়া হয় ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট’ সম্মাননা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও  ইয়ুথ কার্নিভাল-২০২৬’ এবং ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান’

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ জন

  রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি(সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা