ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৭

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) জাকার্তায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় দফা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। ইন্দোনেশিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় ও আফ্রিকা বিষয়ক মহাপরিচালক ড. সান্তো দার্মোসুমার্তো।

২০২১ সালে অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকের ধারাবাহিকতায় এবারের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতে মতবিনিময় হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল অর্থনীতি, নিরাপত্তা, যোগাযোগ, পর্যটন, মৎস্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিস্তৃত খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয়ই অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয় এবং বাণিজ্য সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়নের বিষয়ে একমত হয়।

বাংলাদেশ বিশেষ করে ওষুধ শিল্প, পর্যটন, আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, চামড়া ও জুতা শিল্পসহ উচ্চ সম্ভাবনাময় খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানায়।

এ ছাড়া বাণিজ্য নেগোসিয়েশন কমিটি ও বিদ্যুৎ-জ্বালানি বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ দ্রুত আহ্বানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়।

দুই দেশ কৃষি ও মৎস্য খাতে সহযোগিতার সম্ভাবনা আরও সম্প্রসারণের বিষয়ে একমত হয় এবং খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন কামনা করে বাংলাদেশ। এছাড়া আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার ক্ষেত্রেও ইন্দোনেশিয়ার সমর্থন চাওয়া হয়।

বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আনিস মাত্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা উচ্চপর্যায়ের সফর দ্রুত আয়োজনের ওপর গুরুত্ব দেন।

আমার বার্তা/এমই

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি খুচরা বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর ‘আবদার’ প্রত্যাখ্যান করে দাম

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশ নিতে দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ না করলেও নির্বাচন কমিশন

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ