ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহাম্মদপুরে ১৫৫৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১২:১৩

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৫৫ কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এসময় ৬টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ ও পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার (৫ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার অভিযানে উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‍্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি র‍্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর কৃষি মার্কেট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানে আমিনুল ওয়ান টাইম ঘর থেকে ১০০০ কেজি পলিথিন জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে ২৩১ কেজি পলিথিন ও ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মের্সাস মামুন বিজনেস সেন্টার থেকে ৮ কেজি পলিথিন জব্দ ও ৫০০০ টাকা জরিমানা, দেলোয়ার ওয়ান টাইম স্টোর থেকে ৯৪ কেজি পলিথিন জব্দ ও ৫০০০ টাকা জরিমানা, মায়া শপিং স্টোর থেকে ১৪৩ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স শরীয়তপুর প্যাকেজিং স্টোর থেকে ৭৯ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু