ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগ

আনিছ মাহমুদ লিমন:
০৭ মার্চ ২০২৬, ১৬:৪৫

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকার ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে শনিবার (৭ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

শনিবার সকাল ১১টায় মিরপুর-১ এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে মিরপুর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্স সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সমিতির নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, শাহ আলী থানা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন অতীতে আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের শাহ আলী থানার সহ-সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ছাত্রদলে যোগ দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ওপর জুলুম-নির্যাতন, চাঁদাবাজি এবং শারীরিক নির্যাতন করে আসছেন। এসব ঘটনার কারণে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আইয়ুব আলী খান রেজা, সাধারণ সম্পাদক, জাহিদ আহমেদ চৌধুরী,প্রধান উপদেষ্টা বীরপ্রতীক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,মোহাম্মদ

আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির,পরিচালক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মদ আব্দুল মান্নান।

এ বিষয়ে অভিযুক্ত আল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আমার বার্তা/এমই

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

ঢাকার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী

টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) শুরু হয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

টেলিযোগাযোগ খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিরুদ্ধে বকেয়া পাওনা ও ৫% সুবিধা আদায়ের দাবিতে রাজধানীতে মানববন্ধন

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

ঢাকায় আজ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, হেলপার নিহত

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বেপরোয়া গতির ট্রাকচাপায় ৭ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত

সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় অন্তর্বর্তী সরকার

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের