ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

মো. মনিরুজ্জামান অপূর্ব:
০১ জুলাই ২০২৬, ১৭:০৫

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কার্নিভাল সিজন-১-কে কেন্দ্র করে অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতারণার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, জনপ্রতি ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকার নিবন্ধন ফি পরিশোধ করেও তারা প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণাঙ্গ হেয়ার ও মেকআপ মাস্টারক্লাসে অংশ নিতে পারেননি। অনেকেই নির্ধারিত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে সার্টিফিকেট পাননি। যারা সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যেও অনেকে ভাঙা সার্টিফিকেট কুড়িয়ে সংগ্রহ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ভাষ্য, এই প্রশিক্ষণে অংশ নিতে কেউ খাসি বিক্রি করেছেন, কেউ গহনা বন্ধক রেখেছেন, আবার কেউ ঋণ নিয়ে নিবন্ধন ফি জোগাড় করেছেন। ব্যবসা ও পারিবারিক দায়িত্ব সাময়িকভাবে স্থগিত রেখে দেশের বিভিন্ন জেলা থেকে তারা দক্ষতা অর্জনের আশায় অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু প্রত্যাশিত প্রশিক্ষণের পরিবর্তে অনিয়ম ও অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়েছে বলে তাদের অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, কার্নিভারের প্রধান আয়োজক ছিলেন কোলকাতার কারমা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী অঞ্জনা রয়, নাদিয়া আফরোজ, জিনিয়া সুলতানা মৌ, আকলিমা মেকওভার এবং ফিউচার সাইন বিউটি একাডেমি বাই মুন এর স্বত্বাধিকারী আকলিমা আকতার শান্তা। অনুষ্ঠানের পাওয়ার্ড পার্টনার ছিল বিন্দিয়া সাজঘর যিনি নিজেও ভুক্তভোগী বলে পরে দাবী করেছেন।

ভুক্তভোগী নারী উদ্যোক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট আয়োজকদের আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগ্রহণকারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান তারা। তবে এ বিষয়ে আয়োজকদের বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

রাজধানীর মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের একটি মামলায় অভিযুক্ত শুটার তানিম রেজা ওরফে বাপ্পিসহ পাঁচজনকে গ্রেপ্তার

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখে মোটরসাইকেলের করে বাসায় ফেরার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর