
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ শুরু করেছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে আরও একটি ইউনিট রওনা দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই আগুন নেভাতে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় বস্তির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

