ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট; ব্যাহত শিক্ষা কার্যক্রম

আতিকুল ইসলাম (মাল্টিমিডিয়া প্রতিনিধি) সরাইল:
০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪২
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

দীর্ঘদিন যাবত শিক্ষক সঙ্কটের ফলে ব্যাহত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান- সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক'সহ মোট ৮ টি পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে দায়িত্বরতরা। ফলে শিক্ষার মান ও শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে চিন্তিত অভিভাবকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় স্থানীয়ভাবে যেমন ঐতিহ্যবাহী তেমনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভরসাস্থল এই বিদ্যালয়টি। এমন গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত শিক্ষক সঙ্কটের কারণে হতাশ স্থানীয়রা।

ইতিহাস থেকে জানা যায়, স্থানীয় ছাত্রদের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৮৭১ সালে প্রায় ৩.৭৩ একর জমির উপর শিক্ষানুরাগী রায় বাহাদুর অন্নদা প্রাসাদ রায় তার নাম অনুসারে প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ হয়। জাতীয়করণ হওয়ার পর থেকেই স্কুলটিতে শিক্ষক সঙ্কট যেনো পিছু ছাড়ছে না। শিক্ষার্থীদের স্বার্থে এখন খন্ডকালীন শিক্ষক দিয়েই চলছে পাঠদান।

এ ব্যাপারে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দেবব্রত দাস বলেন, স্কুলের শিক্ষক সংখ্যা ১৭ জন থাকার কথা হলেও বর্তমানে রয়েছে মাত্র ৯ জন। প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর বারবার জানিয়েও সঙ্কট দূর না হওয়ায় রীতিমতো নিরাশ হয়ে গেছি। আমাদের এখানে ছাত্রসংখ্যা ৫৬৬ জন। তবে শিক্ষার মান ও পরিক্ষার কাঙ্ক্ষিত ফলাফল আমরা এখনো ধরে রেখেছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার বলেন,বিদ্যালয়ের শিক্ষক শূন্যতা রয়েছে। শিক্ষক পদায়ন জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, আমি নতুন যোগদান করেছি। সরকারি এ স্কুলের শিক্ষক সঙ্কটের বিষয়টি আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে সরকার শিক্ষক নিয়োগ দিলে এ স্কুলের শিক্ষক সঙ্কট সমস্যা'র সমাধান হবে।

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত বিপুল পরিমাণ কয়লাসহ তিন চোরাকারবারিকে

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেছেন, তিস্তা কখনো এই অঞ্চলের মানুষকে

চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

তাপমাত্রার ঊর্ধ্বগতি চুয়াডাঙ্গার জনজীবনকে অস্থির করে তুলেছে। এক লাফে তাপমাত্রা বেড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুউরিয়া এলাকায় নিজ অর্থায়নে প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ করে স্থানীয়দের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি

আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার মেগাওয়াট

সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক

হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশের জোট গড়ছে যুক্তরাজ্য

চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

৩৮৭ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৭২৮ টাকা

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

রাশিয়ার জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স, পতন হয়েছে বাংলাদেশের