ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সাগরিকার জোড়া গোলের লিডের পরও হারল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১০:২৬

রেফারির শেষের বাঁশি। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বক্সের মধ্যে শুইয়ে রইলেন। ডিফেন্ডার আফিদা খন্দকার তাকে উঠানোর চেষ্টা করলেন। মিলির মতো আরো অনেকে বিমর্ষ। দুই গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারের বেদনায় নীল পুরো বাংলাদেশ দল।

আজকের রাতে বাংলাদেশের ফুটবলের ইতিহাস খানিকটা ভিন্নভাবেই হতে পারত। সিনিয়র নারী দল সপ্তাহ তিনেক আগে প্রথমবার এশিয়া কাপ খেলেছে। তিন ম্যাচেই হেরেছে এবং একটিও গোল করতে পারেনি। অ-২০ নারী দলও প্রথমবার এশিয়ার মূল পর্বে খেলেছে। প্রথম ম্যাচেই দুই গোল করেছে। ম্যাচে জয় কিংবা ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার ৬৯ মিনিট পর্যন্ত অন্তত। এরপর সেই ম্যাচে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করেছে। এশিয়ান মঞ্চে প্রথম পয়েন্ট থেকে বঞ্চিত থাকল বাংলাদেশ।

মেধাবী ফুটবলার মোসাম্মৎ সাগরিকা প্রথমার্ধে বাংলাদেশকে একক প্রচেষ্টায় গোল করে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে তিনি আরেকটি গোল করেন। দুই গোলের পর যখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে জয়ের আশা করছে। ঠিক তখনই বাংলাদেশের ডিফেন্ডাররা চরম ভুল করতে শুরু করেন। সুরমা জান্নাত ও নবীরন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে থাইল্যান্ডের দুই ফরোয়ার্ডকে দুই আক্রমণে পেছন থেকে ফাউল করেন। যা স্পষ্টত ফাউল এবং পেনাল্টি। দুই পেনাল্টি থেকেই থাইল্যান্ড গোল করে।

ম্যাচ সমতায় আনার পর থাইল্যান্ড খেলায় আরো প্রাধান্য বিস্তার করে। বাংলাদেশের ডিফেন্ডারদের ওয়ান-টু পাসে কাটিয়ে আরেকটি গোল আদায় করে থাইল্যান্ড। দু'টি পেনাল্টি হওয়ায় বাংলাদেশের ডিফেন্ডাররা আর সংকোচে এই আক্রমণে সেভাবে বাধাও দেয়নি থাই ফরোয়ার্ডকে। ৮০ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে যাওয়ার পর বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেছে। এরপর আর সেই রকম আক্রমণ হয়নি। ফলে সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাটলার শিষ্যদের।

নারী ফুটবলে থাইল্যান্ড অত্যন্ত শক্তিশালী দল। সিনিয়র দল একাধিকবার বিশ্বকাপে খেলেছে। এশিয়া কাপে নিয়মিত খেলা দলটি এবারই প্রথম খেলতে পারেনি। বাংলাদেশ সিনিয়র দল এশিয়া কাপের আগে থাইল্যান্ডে দু'টি প্রীতি ম্যাচ খেলেছিল। দুই ম্যাচেই ঋতুপর্ণারা হেরেছিলেন। সেখানে সাগরিকারা আজ দারুণ শুরু করেছিলেন।

থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে সব দিক থেকেই এগিয়ে। এরপরও শুরু থেকে সমানে সমান লড়েছে। বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার তার হাই লাইন ডিফেন্স তত্ত্বে খেলা শুরু করেন। প্রথম দিকে থাইল্যান্ডের ফুটবলাররা গতিতে বাংলাদেশের ডিফেন্স ভেদ করেছে। গোলরক্ষক মিলি দুই বার পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও বড় কোনো বিপদ হয়নি। আবার হাই লাইন ডিফেন্স করায় বাংলাদেশ থাইল্যান্ডকে অফ সাইড ফাদেও ফেলেছে একাধিকবার।

ম্যাচের সবচেয়ে আকর্ষনীয় মুহুর্ত ৩১ মিনিটে। বাংলাদেশের অর্ধ থেকে মহতী সাগরিকার উদ্দেশ্যে থ্রু পাস দেন। থাইল্যান্ডের তিন ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকেন সাগরিকা। প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে নিয়ে বক্সে যান। থাইল্যান্ডের গোলরক্ষক এগিয়ে আসলেও সাগরিকা ঠান্ডা মাথায় বল জালে পাঠান। বাংলাদেশের ডাগ আউট ও স্টেডিয়ামে থাকা প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মাতেন।

বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেছে ম্যাচ জুড়েই। মিডফিল্ডার স্বপ্না রানী দূর পাল্লার শট নিয়েছেন কয়েকবার। যদিও কোচ প্রথমার্ধেই তাকে উঠিয়ে নেন।

তাইপের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। সেই গেমসে হকির বাছাই প্রতিযোগিতা আজ থাইল্যান্ডে

যুদ্ধে আটকে পড়া, লম্বা ভ্রমণ ও ভিসা জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক

রাজনৈতিক অস্থিতিশীলতা, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, ভঙ্গুর অর্থনীতিসহ দেশের অভ্যন্তরীণ নানা সংকটে বিপর্যস্ত ছিল ইরাকের ফুটবলও।

ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদের পরিচয়: ইয়ামাল

স্পেনের মাঠে খেলতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে মিসরের ফুটবল দল। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামের গ্যালারিতে

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

মোহাম্মদ মানিকের একমাত্র গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প যুক্তরাষ্ট্র-বিশ্বের জন্য এক বিপদ: ডেমোক্র্যাট নেতারা

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তনের খবর ভুয়া, সতর্ক করলো মন্ত্রণালয়

তাইপের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২০ জন: রোড সেফটি ফাউন্ডেশন

অশ্লীলতা ও মাদক কেনাবেচার অভিযোগে বন্ধ হলো ল্যাংটার মেলা

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

যুদ্ধে আটকে পড়া, লম্বা ভ্রমণ ও ভিসা জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনায় সিনেটর চাক শুমার

সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাজমিস্ত্রি থেকে ইউরোপের স্বপ্ন, ভূমধ্যসাগরে অনাহারে প্রাণ গেল যুবকের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ, বাড়াতে চায় দ্বিপাক্ষিক সহযোগিতা

ইরানে ‘আরও কঠোর’ হামলার হুমকিসহ যা বললেন ট্রাম্প

৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষের ঐতিহাসিক যাত্রা

সাগরিকার জোড়া গোলের লিডের পরও হারল বাংলাদেশ

ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদের পরিচয়: ইয়ামাল