ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

শ্রমিক অসন্তোষ : গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা

আমার বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৫, ১৩:২৬

বকেয়া বেতনের দাবিতে আলেমা নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে আলেমা নিটওয়্যার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক পেয়ারাবাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা বলেন, ‘আমাদের কারখানায় তিন শতাধিক শ্রমিক রয়েছে। আমরা প্রতিমাসে সঠিক সময়ে বেতন পাচ্ছি না। গত মাসের বেতন এখনো পাইনি। কারখানার কিছু শ্রমিক রয়েছে যারা দুই মাসের বকেয়া বেতন পাবেন। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করেন। এসব দাবি নিয়ে আমরা আজকে মহাসড়কে নেমে এসেছি।’

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘অনিয়মিত বেতন পরিশোধের কারণে শ্রমিক অসন্তোষ বিরাজ করেছে। সকাল ১০টার দিকে আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে ফ্যাক্টরির শ্রমিকরা বাইপাস রোডে ঢুকে পড়েছিল। এ সময় বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা ইটপাটকেল মারলে রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আলেমা নিটওয়্যার লিমিটেডের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আমার বার্তা/জেএইচ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। এ

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি