ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাদারীপুরে অকেজো ৩৪ স্লুইস গেট

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৫, ১৩:৩৪
আপডেট  : ২০ জুন ২০২৫, ১৩:৪১

মাদারীপুরে নদ-নদী আর খালের ওপর ব্রিটিশ আমলে বসানো ৩৪টি স্লুইস গেটের সবগুলোই অকেজো হয়ে পড়ে আছে কয়েক যুগ ধরে। ফলে স্বাভাবিক জোয়ার-ভাটা ব্যাহত হচ্ছে। কৃষিকাজেও কোনো কাজে আসছে না এসব গেট। ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ানো স্লুইস গেটগুলোর কারণে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। যদিও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গেটগুলো সচল করতে প্রকল্প নেয়ার কথা ভাবা হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, মাদারীপুরের মোস্তফাপুরে কুমার নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত একটি স্লুইস গেট পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পলি জমে গেছে, জলকপাটে ধরে গেছে মরিচা, আর চারপাশজুড়ে ছেয়ে গেছে ঘাস-লতাপাতা। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কোনো সুফলই মিলছে না। একই অবস্থা চোকদার ব্রিজের পাশের খালের উপর থাকা স্লুইস গেটটিরও। কোনো ধরনের নজরদারি না থাকায় খোয়া যাচ্ছে যন্ত্রাংশ।

জানা গেছে, রাজৈরের আমগ্রাম, কালকিনির রমজানপুরসহ জেলার পাঁচটি উপজেলায় বসানো ৩৪টি স্লুইস গেটের মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো। বাকি ৫টি কোনও মতে দাঁড়িয়ে থাকলেও সেগুলো মেরামতের অযোগ্য। রক্ষণাবেক্ষণের অভাবে কোটি কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থায় ব্যাহত হচ্ছে কৃষিকাজও।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, জেলার পাঁচটি উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদ-নদী থাকলেও বাস্তবে ২৫০ কিলোমিটার এলাকাজুড়ে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি প্রভৃতি মিলে দৃশ্যমান নদ-নদীর সংখ্যা ১০টি। সাড়ে তেরো লাখ মানুষের এই জেলায় মোট আয়ের ৬২ শতাংশ আসে কৃষি খাত থেকে। নদ-নদীর প্রবাহপথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে এসব স্লুইস গেটের কার্যক্রম। এখন এলাকাবাসীর প্রত্যাশা-জোয়ারভাটার স্বাভাবিকতা রক্ষা ও কৃষিকাজে পানির সঠিক ব্যবহারের জন্য গেটগুলো আবারও সচল হোক।

ঘটমাঝি ইউনিয়নের চোকদার ব্রিজ এলাকার বাসিন্দা মকবুল ব্যাপারী বলেন, ‘স্লুইস গেটটি সচল থাকলে এলাকার মানুষের অনেক কাজে আসতো। কৃষিকাজে পানির সঠিক ব্যবহার হলে কৃষকরাও লাভবান হতো। কিন্তু কয়েক যুগ ধরে এগুলো বন্ধ থাকায় মালামাল চুরি হচ্ছে। কেউ কোনো নজরদারি করছে না।’

সৌদি প্রবাসী লুৎফর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি এই স্লুইসটি বন্ধ। দাদা-দাদির মুখে শুনেছি এগুলো এক সময় অনেক কাজে লাগতো। রক্ষণাবেক্ষণের অভাব আর কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দিনের পর দিন এগুলো অকেজো হয়ে পড়ে আছে। যন্ত্রাংশও চুরি হচ্ছে, এতে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘নতুন করে স্লুইস গেট নির্মাণে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। একটি প্রকল্পের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।’

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু