ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

লোহাগাড়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

লোহাগাড়া,চট্টগ্রাম প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
২০ জুন ২০২৫, ১৯:২২
ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডাকাতি করে পালানোর সময় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদি ও ডাকাতি হওয়া মালামালসহ লোহাগাড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে আটটায় লোহাগাড়া থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম কাথারিয়া এলাকার নুরুল আলমের ছেলে আবুল কাশেম (৫২) ওরফে জামাই কাশেম, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকার জেবল হোসেনের ছেলে ছাদেকুর রহমান (৩১), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার চকরিয়া বাজার পাড়া এলাকার মো. মকসুদের ছেলে কামাল (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা, সিকদার পাড়া এলাকার মৃত আলমগীর ফারুকের ছেলে কেফায়েত হোসেন (২৪)।

থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার সময় এসআই (নি.) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারের নিমিত্ত বিশেষ অভিযান ডিউটি চলাকালীন চুনতি বাজারে অবস্থানকালে গোপন সূত্রে খবর আসে ১০-১২ জন ডাকাত পটিয়া থানা এলাকায় ডাকাতি করে ডাকাতির মালামাল এবং অস্ত্র-শস্ত্র নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছে। এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন সকাল ৬টা হতে ৯:৩০টা পর্যন্ত লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সকাল ৮:৩০টার সময় একটি সিঙ্গেল কেবিন পিকআপ (রেজিঃ নং- চট্ট মেট্রো-১১-৮৮৫৩) তল্লাশিকালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। তল্লাশি চলাকালীন আরও ৭ ডাকাত পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলমান।

এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি পছুরি, ২টি চাকু, ১টি লোহা কাটার কাঁচি, ২টি শাবল, ২টি ধারালো দা, ১টি টর্চলাইট, নগদ ১৬ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল, ১টি পোর্টেবল হার্ডডিস্ক, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা পটিয়া থানা এলাকার ফকিরপাড়ায় ডাকাতি করে মালামালসহ কক্সবাজারের দিকে পালাচ্ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ ডাকাত দলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হই। শুক্রবার সকালে তাদেরকে যথাযথ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু