ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঝিকরগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

হুমায়ন কবির মিরাজ,মাল্টিমিডিয়া প্রতিনিধি:
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩
ছবি : প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় শংকরপুর ইউনিয়নের কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট আবিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজারো মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন, এটা আমাদের জন্য বড় অর্জন।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসাসহ ফ্রি ওষুধ প্রদান করা হয়। বিশেষভাবে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল বাশার, সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, ফয়জুর রহমান, মেহেদী হাসান, সাজু আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় চক্ষু চিকিৎসা নিতে আসা শার্শার কায়বা ইউনিয়নের দীঘা গ্রামের আব্দুল মান্নান বলেন, অনেকদিন ধরে চোখে সমস্যা ভুগছিলাম। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেলাম। ডাক্তাররা বলেছেন, আগামীকাল আমার চোখের ছানি অপারেশন করা হবে। গরিব মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই অনেক বড় সহায়তা।

ফ্রি সেবা নিতে ঝিকরগাছা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিন হাজার মানুষ ক্যাম্পে আসেন। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবার অপেক্ষা করতে দেখা যায় রোগীদের। সেবা পাওয়া মানুষজন এ আয়োজনকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আসন্ন ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। এ

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ